তাহিরপুরে ‘শুকনো নদীর নৌকা ভাড়া আদায় নিয়ে প্রশ্নের পর প্রশ্ন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে ‘শুকনো নদীর নৌকা ভাড়া আদায় নিয়ে প্রশ্নের পর প্রশ্ন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

তাহিরপুরে ‘শুকনো নদীর নৌকা ভাড়া আদায় নিয়ে প্রশ্নের পর প্রশ্ন

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬
তাহিরপুরে ‘শুকনো নদীর নৌকা’ ভাড়া আদায়।

 

 

তাহিরপুরে ‘শুকনো নদীর নৌকা’ ভাড়া আদায় নিয়ে প্রশ্নের পর প্রশ্ন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন আকর্ষণ শিমুল বাগান সংলগ্ন মাহারাম নদীর মুখে নির্মাণাধীন সেতুকে কেন্দ্র করে দেখা দিয়েছে ভিন্নধর্মী এক পরিস্থিতি। নদীতে পানি না থাকলেও একটি খেয়া নৌকার মাধ্যমে পথচারী ও মোটরসাইকেল আরোহীদের পারাপার করানো হচ্ছে এবং এর বিনিময়ে ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শিমুল বাগানের পাশ দিয়ে প্রবাহিত মাহারাম নদীর মুখে বর্তমানে একটি সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে।

 

পড়ুন>>নাগেশ্বরী-ভুরুঙ্গামারী ডে ও নাইট কোচ চালুর দাবিতে মানববন্ধন

নির্মাণকাজের কারণে স্বাভাবিক যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প হিসেবে একটি নৌকা রাখা হয়েছে। তবে বর্তমানে নদীতে উল্লেখযোগ্য পানি না থাকায় অনেকেই প্রশ্ন তুলছেন, এমন পরিস্থিতিতে নৌকার মাধ্যমে পারাপার এবং তার জন্য ভাড়া আদায়ের যৌক্তিকতা নিয়ে।
সরেজমিনে দেখা গেছে, নদীর বেশিরভাগ অংশ শুকনো অথবা অল্প পানিযুক্ত। এরপরও পথচারী ও মোটরসাইকেল আরোহীদের নৌকার সাহায্যে পারাপার করা হচ্ছে।

পড়ুন >>ডিমলায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সাংবাদিক বাবার মৃত্যু

 

 

 

স্থানীয়দের অভিযোগ, যাতায়াতের বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকেই বাধ্য হয়ে এই সেবা গ্রহণ করছেন।
এলাকাবাসীর দাবি, সেতু নির্মাণকালীন সময়ে জনগণের চলাচলের সুবিধার্থে অস্থায়ী বিকল্প রাস্তা বা সেতুর ব্যবস্থা করা প্রয়োজন ছিল। পাশাপাশি ভাড়া আদায়ের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

 

 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া না গেলেও ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের আশা, দ্রুত বিষয়টি খতিয়ে দেখে জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!