নাগেশ্বরীর তালতলায় ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার
- আপডেট সময় : ০১:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
নাগেশ্বরীর তালতলায় ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বল্লভপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২৬ আগস্ট সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক কৃষক ধানক্ষেতে কাজ করতে গেলে জমির মধ্যে একটি মানুষের বিচ্ছিন্ন পা পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে দ্রুত ঘটনাস্থলে লোকজন জড়ো হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন পাটি উদ্ধার করে।
পড়ুন>>ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা: চরম সংকটে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। তবে উদ্ধার হওয়া পাটির সঙ্গে কোনো ব্যক্তির পরিচয় শনাক্ত করার মতো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একই সঙ্গে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়েও মরদেহের অন্য কোনো অংশ বা সম্পূর্ণ দেহের সন্ধান পাওয়া যায়নি।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক বলেন, লাশের অন্য কোনো অংশ বা বডি পাওয়া যায়নি। কেউ হয়তো অন্য কোনো জায়গা থেকে বিচ্ছিন্ন পাটি এনে সেখানে ফেলে দিয়ে যেতে পারে। এসব বিষয়ে সঠিক তদন্ত চলছে।
পুলিশের ধারণা, ঘটনাটি স্বাভাবিক কোনো দুর্ঘটনা, অপরাধের সঙ্গে সম্পৃক্ততা কিংবা অন্য কোনো কারণে ঘটেছে কি না তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। উদ্ধার হওয়া বিচ্ছিন্ন পাটিটি কার এবং এটি কীভাবে ওই ধানক্ষেতে এল, তা জানতে আশপাশের এলাকায় তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।
পড়ুন>>চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা
এদিকে ধানক্ষেত থেকে মানুষের বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল দেখা দিয়েছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটন এবং বিচ্ছিন্ন পাটির পরিচয় শনাক্তে দ্রুত তদন্ত শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিচ্ছিন্ন পাটির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























