ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ইয়াবাসহ আটক যুবককে ৩ মাসের কারাদণ্ড সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টির কামনায় বিশেষ ইস্তিসকার নামাজ দিল্লি সফরে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী: মোদি-সেনাপ্রধানের সঙ্গে বৈঠক অস্ট্রেলিয়ায় ক্ষমতার পালাবদলের আভাসে অভিবাসন ছাঁটাইয়ের কড়া পরিকল্পনা দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৪৬ হাজার ‘চীনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি আছে?’, যুক্তরাষ্ট্রকে: উত্তর কোরিয়ার ২২ দিনের নিষেধাজ্ঞা: ভোলার জেলেদের দুশ্চিন্তা ও সরকারি সহায়তার বিনিয়োগ বাড়াতে ২০ উদ্যোগের সাতটি বাস্তবায়ন ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের বৈঠক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নির্যাতন-গণধর্ষণের হুমকির প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • আপডেট সময় : ০৫:৪০:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ৩০৬ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নির্যাতন-গণধর্ষণের হুমকির প্রতিবাদে মানববন্ধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের এক জুনিয়রকে শারীরিক নির্যাতন ও গণধর্ষণের হুমকির প্রতিবাদ মানববন্ধন ওই বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।

ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিনহাজ উদ্দিন মামুন বলেন, এখানে আমরা উপস্থিত হয়েছি আমার বন্ধুদের ওপর শারীরিক ও মানসিক হেনস্তার প্রতিবাদে।

বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন ন্যক্কারজনক ঘটনা আমরা কখনো মেনে নিতে পারি না।

এ ঘটনার বিষয়ে কোনোভাবেই আমরা সমঝোতায় রাজি না। এমন ঘটনা যেন বিশ্ববিদ্যালয়ে আর না ঘটে তার জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী উৎপল হাসান বলেন, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, কুষ্টিয়াসহ সব বিশ্ববিদ্যালয়ের একই অবস্থা।

র‍্যাগির্ এর নামে আমার বোনদের মানসিক, শারীরিক ও সেক্সুয়ালি হেনস্তা করা হচ্ছে। জুনিয়ররা কেন সিনিয়রদের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে?

আমরা দেখি দোষ করেও অভিযুক্তরা সব সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। আমরা এসব র্যাগিং চাই না। দোষীদের শাস্তি চাই।

পঞ্চম ব্যাচের আরেক শিক্ষার্থী শামীম হোসেন বলেন, এমন দুঃখজনক ঘটনা আর কত দেখবো আমরা? এসব ঘটনা ধামাচাপা নয়, শাস্তি চাই।

এখন পর্যন্ত দোষীদের কোনো শাস্তি হলো না। তাহলে কী এভাবেই দোষ করে দোষীরা বুক ফুলিয়ে বেড়াবে?

এর আগে ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক ছাত্রীকে

গালিগালাজ, শারীরিক নির্যাতন ও বন্ধুদের দিয়ে গণধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নির্যাতন-গণধর্ষণের হুমকির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৪০:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩