ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৪৬ হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন’ (ইএসডিও) তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি পরিচালনার জন্য নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে মোট ৩০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি, পদ ১০০। কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যের অনলাইন কোর্স, আবেদন যেভাবে।

নিয়োগপ্রাপ্ত ব্রাঞ্চ ম্যানেজাররা মাসিক ৪৬,০০০ টাকা বেতন পাবেন। চাকরিটি ফুল টাইম বা পূর্ণকালীন এবং এতে ৬ মাসের শিক্ষানবিশকাল থাকবে। কর্মস্থল নির্ধারণ করা হবে ইএসডিও-এর যেকোনো শাখা কার্যালয়ে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা আবশ্যক। কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে (ইএসডিওর যেকোনো কর্মস্থল)। দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।

অভিজ্ঞতার ক্ষেত্রে এমআরএ ও পিকেএসএফ-এর সহযোগী প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক বা সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া এনজিও খাতে মোট ৪ বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। প্রার্থীর মাইক্রোফিন ৩৬০ সফটওয়্যার, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট চালনায় দক্ষ হতে হবে। পাশাপাশি মোটরসাইকেল চালানোর সক্ষমতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা জরুরি।

কর্মীদের সুবিধার তালিকায় রয়েছে বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, মোবাইল ও জ্বালানি বিল এবং চিকিৎসা ভাতা। এছাড়া বৈশাখী ভাতা, পারফরম্যান্স বোনাস, দূরত্ব ভাতা, মধ্যাহ্নভোজন ভাতা এবং বিভিন্ন প্রকার ঋণ সুবিধা (গৃহঋণ, ব্যক্তিগত অগ্রিম ও মোটরসাইকেল ঋণ) প্রদান করা হবে। নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরি নিশ্চিত করার সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জামিনদারের অঙ্গীকারনামা এবং ১ মাসের বেতনের সমপরিমাণ অর্থ জামানত হিসেবে জমা দিতে হবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং মূল সনদপত্র মানবসম্পদ বিভাগে জমা রাখার নিয়ম রয়েছে। উল্লেখ্য, ইএসডিও জেন্ডার নির্যাতন, দুর্নীতি, যৌন হয়রানি ও চরমপন্থা বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।

শাখা ব্যবস্থাপকদের প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে মাঠ পরিদর্শনের মাধ্যমে কর্মসূচির কার্যক্রম মনিটরিং ও সুপারভিশন করা। এছাড়া কর্মীবাহিনীর প্রতিবেদন পর্যালোচনা, প্রয়োজনীয় ফিডব্যাক প্রদান এবং সাপ্তাহিক থেকে বার্ষিক প্রতিবেদন তৈরির দায়িত্ব পালন করতে হবে। ঋণ বিতরণ তদারকি, হিসাব পরিচালনা, নথি সংরক্ষণ ও স্টোরের মালামাল রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও তাদের কাজের অংশ। মাঠকর্মীদের মাধ্যমে ঋণ প্রস্তাব গ্রহণ ও সঠিক ঋণ বিতরণ তদারকি করা।

আগ্রহী প্রার্থীদের ইএসডিও-এর ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইটের লিংকে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৬ (বিকেল ৫:০০টা পর্যন্ত)।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৪৬ হাজার

আপডেট সময় : ০৫:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬