রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- আপডেট সময় : ০৭:৫২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১১৪২৭ বার পড়া হয়েছে
রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
রাঙামাটি জেলা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ) মাঠে বুধবার ২১ জানুয়ারি রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব,পিপিএম।
পড়ুন>>হলফনামায় বিদেশি সম্পদ গোপন: ছয় প্রার্থী নিয়ে টিআইবির পর্যবেক্ষণ
উদ্বোধনকালে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর মতো ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা উন্নয়ন,মানসিক দৃঢ়তা বৃদ্ধি এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিয়মিত খেলাধুলার মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে শৃঙ্খলা,দলগত চেতনা, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হয়,যা পেশাগত দায়িত্ব পালনে ইতিবাচক প্রভাব ফেলে। জেলা পুলিশ সদস্যদের সুস্থ, কর্মক্ষম ও মনোবলসমৃদ্ধ রাখতে এ ধরনের ক্রীড়া কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
পড়ুন>>ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ফেনীতে যৌথ বাহিনীর মহড়া
এসময় রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল মোঃ তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে সদর সার্কেল অফিস বনাম পুলিশ লাইন্স দল। টুর্নামেন্টে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে সর্বমোট ৬টি দল অংশগ্রহণ করছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























