ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

ভূরুঙ্গামারীর চার বছর বয়সী শিশু আরিফুলের টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেনা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৩০৬৫ বার পড়া হয়েছে

বাবার কোলে বছর বয়সী শিশু আরিফুল।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীর চার বছর বয়সী শিশু আরিফুলের টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেনা

ভূরুঙ্গামারীর চার বছর বয়সী শিশু আরিফুলের টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেনা।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর চার বছর বয়সী ফুটফুটে শিশু আরিফুল শিকদারের মাথা বয়সের তুলনায় অস্বাভাবিক বড়। টাকার অভাবে বিনাচিকিৎসা তার মাথা দিনদিন আরো বড় হয়ে যাচ্ছে। আরিফুল উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের মমিন শিকদারের ছেলে।

আরিফুলের সমবয়সী শিশুরা যখন হেসে খেলে দুরন্তপনায় মত্ত, আরিফুলকে তখন কোলে নিয়ে ঘুরতে হয়। নতুবা শুইয়ে রাখতে হয়। অস্বাভাবিক বড় মাথার কারণে শিশুটি না পারে ঠিকমত বসতে না পারে হাঁটাচলা করতে। বেশিক্ষণ শুইয়ে রাখলে অস্থির হয়ে কান্নাকাটি করে। অস্বাভাবিক বড় মাথার ওজনের কারণে সবসময় কোলে রাখাও কষ্টকর।

আরিফুলের কষ্ট কিছুটা কমাতে দুটো খুঁটিতে একসাথে দু’টি রশি বেধে সেই রশির মাঝে তাকে ঢুকিয়ে দাঁড় করিয়ে দেয়া হয়। আরিফুলের বাবাও একজন শারীরিক প্রতিবন্ধী। আরিফুলের মা অন্যের কাঁথা সেলাই আর হাঁস-মুরগি পালন করে যা আয় করেন তাই দিয়ে চলে সংসার। আরিফুলের ভবিষ্যৎ চিন্তায় উদ্বিগ্ন তার বাবা-মা।

জন্মের সময় আরিফুলের মাথা অস্বাভাবিক বড় ছিল। চিকিৎসকরা তার মাথার উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। টাকার অভাবে চিকিৎসা হয়নি শিশু আরিফুলের। বয়স বাড়ার সাথে সাথে মাথা আরো বড় হয়েছে।

মাথা অস্বাভাবিক বড় হতে থাকলে স্থানীয় ক্লিনিকে সিটি স্ক্যান করানো হয়। সিটি স্ক্যানে আরিফুলের মাথার ভেতর পানি জমা থাকতে দেখা যায়। উন্নত চিকিৎসার জন্য নিউরোসার্জারি বিভাগে ভর্তির পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

আরিফুলের পিতা মমিন শিকদার বলেন, আরিফুলের মাথা অনেক বড়। ডাক্তার বলেছে ওর মাথার ভেতরে পানি আছে। বড় ডাক্তার দেখানো লাগবে। অপারেশন করা লাগবে। আমি একজন প্রতিবন্ধী, কাজকর্ম করতে পারিনা। ছেলের অপারেশন করার টাকা নাই।

তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, মমিন শিকদারের পরিবারটি অত্যন্ত দরিদ্র। সন্তানের চিকিৎসা করার সামর্থ্য তার নেই। দেশের মানুষ সহযোগিতা করলে হয়তো চিকিৎসার মাধ্যমে শিশুটিকে বাঁচানো যাবে।
আরিফুলের চিকিৎসার জন্য সহায়তা পাঠানো ঠিকানা-বিকাশ/নগদ-০১৭৯৫১৮৪৪৬৭ ও বিকাশ/নগদ/রকেট/উপায়-০১৭২৭৮৩৮৪০১ নম্বরে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীর চার বছর বয়সী শিশু আরিফুলের টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেনা

আপডেট সময় : ০৫:১৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫