ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

 

 

 

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা সহ শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। শহিদুল উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের সোনাতলী এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

 

পুলিশ জানায়, মাদক কারবারি শহিদুলকে গ্রেফতার করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ একাধিকবার অভিযান চালায়। প্রত্যেকবার সে কোনো না কোনো ভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। মাদক কারবারি শহিদুলের বিরুদ্ধে ভূরুঙ্গামারী ইউনিয়নের বিপুল সংখ্যক কিশোরকে মাদকাসক্ত করার অভিযোগ রয়েছে।

পড়ুন>>দৌলতপুরে জোড়া লাগা যমজ দুই বোনের মৃত্যু: একই কবরে দাফন

 

 

 

এছাড়া তার বিরুদ্ধে রংপুর ও দিনাজপুরের বিভিন্ন স্থানে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সরবরাহ করার অভিযোগ রয়েছে। ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এসআই আল-আমিন ও এএসআই আবু সাইদের সমন্বয়ে গঠিত ছদ্মবেশী একটি টিম বুধবার দিবাগত মধ্যরাতে অভিযান চালায়। এসময় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির দশহাজার টাকা সহ মাদক কারবারি শহিদুল ইসলাম ওরফে ট্যাবলেট শহিদুলকে গ্রেফতার করা হয়।

পড়ুন>>১০ কোটি ডলারের বিনিয়োগ পেল শপআপের প্ল্যাটফর্ম সিল্ক

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, চারবার চেষ্টার পর মাদকসহ শহিদুলকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আটক মাদক কারবারির সাথে ভারতীয় মাদক কারবারিদের যোগাযোগ রয়েছে। মাদককারবারিরা যত চালাক হোক না কেন পুলিশের হাতে তাদের ধরা পড়তেই হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!