ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল

বিদ্যালয়ের শ্রেণিকক্ষ প্রধান শিক্ষকের শোয়ার ঘর

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৯:৩৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৪৪৫৮ বার পড়া হয়েছে

বিদ্যালয়ের শ্রেণিকক্ষ প্রধান শিক্ষকের শোয়ার ঘর।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যালয়ের শ্রেণিকক্ষ প্রধান শিক্ষকের শোয়ার ঘর

বিদ্যালয়ের শ্রেণিকক্ষ প্রধান শিক্ষকের শোয়ার ঘর।
নীলফামারীর ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ এখন প্রধান শিক্ষক দুররুল আনম সিদ্দিকীর ব্যক্তিগত শোয়ার রুমে পরিনত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, প্রধান শিক্ষক দুররুল আনম সিদ্দিকী ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব গ্ৰহণের পর থেকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ নিজের ব্যক্তিগত শোয়ার রুম বানিয়ে বসবাস করছেন।

বিদ্যালয়ের ওই শ্রেণিকক্ষে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের বসার বেঞ্চ দিয়ে বানানো হয়েছে একটি খাট। সেই খাটে চাদর, বালিশ বিছানো রয়েছে, পাশাপাশি টেবিলের উপর রাখা হয়েছে খাবার ও পানির পাত্র। পাশেই দড়িতে ঝুলে আছে শুকানো কাপড় এবং জানালায় ঝোলানো হয়েছে পর্দা। বিদ্যালয়ের ভেতরে এমন চিত্র দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নানা রকম আলোচনা সৃষ্টি হয়েছে।

পড়ুন>>কুড়িগ্রামের তিন সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতির তদন্ত শুরু

মনোয়ার হোসেন নামে একজন অভিভাবক বলেন “এটা সরকারি স্কুল, এখানে ব্যক্তিগতভাবে থাকার বিষয়টি অনুচিত। প্রশাসনের এ ব্যাপারে নজর দেওয়া উচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়  “স্যার, এই বিদ্যালয়ে আসার পর থেকেই শ্রেণিকক্ষের রুমেই থাকছেন। অফিস শেষে তিনি এখানেই বিশ্রাম নেন এবং রাত কাটান।”

প্রধান শিক্ষকের শ্রেণিকক্ষে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশিদ ও শিক্ষিকা রোকসানা আক্তার। তারা বলেন প্রধান শিক্ষক ওই শ্রেণিকক্ষে থাকেন। শ্রেণীকক্ষের থাকার নিয়ম আছে কি না, সে বিষয়ে আমাদের জানা নেই। ওই রুম তার জন্য বরাদ্দ কিনা সেটাও আমরা জানিনা”

এবিষয়ে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুররুল আনম সিদ্দিকী সঙ্গে কথা হলে তিনি মন্তব্য করতে চাননি‌।

এবিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের সব বিষয়ে তিনি অবগত কিন্তু এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি শায়লা সাঈদ তম্বী বলেন, আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলেছি এবং আবার বলবো বিষয়টি দেখার জন্য, তাছাড়া এর আগে ও ওনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে। বিষয়টি আমি উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

পড়ুন>>বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের নির্বাচন সম্পন্ন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রোকসানা বেগম বলেন, ক্লাসরুমে থাকার কোনো নিয়ম নেই। তবে এই বিষয়ে আমি অবগত ছিলাম না। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করা হবে।

উল্লেখ্য যে, ইতিপূর্বে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুররুল আনমের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের মোবাইল ফোনে অশ্লীল ম্যাসেস পাঠানোর অভিযোগ রয়েছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে এতোকিছুর পরেও প্রধান শিক্ষক দুররুল আনম সিদ্দিকী প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কোন কিছুর তোয়াক্কা না করে বহাল তবিয়তে রয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিদ্যালয়ের শ্রেণিকক্ষ প্রধান শিক্ষকের শোয়ার ঘর

আপডেট সময় : ০৯:৩৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫