বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের নির্বাচন সম্পন্ন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের নির্বাচন সম্পন্ন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে রাস্তার ধারে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ দাগনভূঞায় ব্যবসায়ীদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময় গাইবান্ধায় নবজাতক চুরির অভিযোগে দম্পতি কারাগারে এসএসসিতে শতভাগ অকৃতকার্য হওয়ায় ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ রাজিবপুরে হাসপাতালের ওষুধ পোড়ানোর অভিযোগ: টিএইচও কে অবরুদ্ধ করে এলাকাবাসীর বিক্ষোভ ফিডে বিপাকে ঠাকুরগাঁওয়ের ৩২ খামারি: ৩০–৪০ লাখ টাকা ক্ষতি ১১ আগস্ট ২০২৬ : আজকের রাশিফল ১১ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের নির্বাচন সম্পন্ন

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের নির্বাচন সম্পন্ন
ভাইস চেয়ারম্যান পদে মিস্টার মামুন এবং সেক্রেটারী পদে সালাহ উদ্দিন মামুন নির্বাচিত হয়েছেন।

 

 

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের নির্বাচন সম্পন্ন

 

দীর্ঘ ১৬ বছর পর রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর, শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৬৯৭ জন ভোটারের এ নির্বাচন জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে।

 

১১৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার উৎসবমুখর পরিবেশে প্রয়োগ করেন। সংস্থার ৭ পদে প্রার্থী হয়েছেন, বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি, এবিপার্টি ও স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন দল এবং সংস্থার ৩২ জন প্রতিনিধি।

 

 

সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর শুরু হয় ভোট গণনা, ভোট গণনা শেষে রাত ১২টার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

পড়ুন>>লাউড়েগরে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অন্তত ১৫

নির্বাচন কমিশন সচিব আবদুল জানান, ভোট গ্রহনের জন্য ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬টি বুথে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রে অবস্থান করেছে। যেসকল সদস্য ভোটার কার্ড পায়নি তাৎক্ষণিক তাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদর্শনের মাধ্যমে ভোট ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হয়।

 

 

নির্বাচনী তফসিল মোতাবেক ভোটাভোটির মাধ্যমে আগামী ৩ বছরের জন্য ফেনী রেডক্রিসেন্ট সোসাইটিতে ১ জন ভাইস চেয়ারম্যান, ১ জন সেক্রেটারী ও ৫ জন সদস্যকে নির্বাচিত করা হয়।

পড়ুন>> কাউনিয়ায় তিস্তা নদীতে ছোট নৌকার বাইচ খেলা অনুষ্ঠিত

বেসরকারী ফলাফল অনুযায়ী, ভাইস চেয়ারম্যান পদে ৬৪৩ ভোট পেয়ে মিস্টার মামুন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী পিপুল ৪৮৩ ভোট পেয়েছে। সেক্রেটারী পদে সালাহ উদ্দিন মামুন ৫০৩ ভোট পেয়ে বিজয়ী। তার নিকটতম প্রার্থী রশিদ ৩৫৫ ভোট পেয়েছে। আ ন ম আবদুর রহীম ২৫৩, ডাক্তার শহীদুল ইসলাম ২৩ ভোট পেয়েছে।

 

 

৫ জন সদস্য পদে নির্বাচিত হয়েছেন স্বেচ্ছাসেবক পরিবারের সংগঠক ওসমান গনি রাসেল, হায়দার আলী রাসেল পাটোয়ারী, শরিফুল ইসলাম অপু, মেজবাহ উদ্দিন মিয়াজী, এম এ ইমরান বেসরকারীভাবে ফলাফলে নির্বাচিত হয়েছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!