প্রাথমিক বৃত্তি ফলাফলের হ-য-ব-র-ল অবস্থার কারণে বিরুপ প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
প্রাথমিক বৃত্তি ফলাফলের হ-য-ব-র-ল অবস্থার কারণে বিরুপ প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের  : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চার সদস্যের প্রাণহানি: রাসায়নিকের ব্যবহার নিয়ে সিআইডির নতুন তদন্ত জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ইরান: চলছে পর্যালোচনা শরীফ ওসমান হাদি মামলার তদন্তে নতুন তথ্য ও অপরাধীদের প্রত্যর্পণে জটিলতা চট্টগ্রামে ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত, চালক গ্রেপ্তার ২৪ আগস্ট ২০২৬; আজ টিভিতে খেলাধুলা যা দেখবেন আজ সোমবার ২৪ আগস্ট ২০২৬: সারাদেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ সোমবার; ২৪ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ সোমবার ২৪ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ২৪ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

প্রাথমিক বৃত্তি ফলাফলের হ-য-ব-র-ল অবস্থার কারণে বিরুপ প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের 

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
প্রাথমিক বৃত্তি ফলাফলের হ-য-ব-র-ল অবস্থার কারণে বিরুপ প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের 

প্রাথমিক বৃত্তি ফলাফলের হ-য-ব-র-ল অবস্থার কারণে বিরুপ প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে। শিশুদের মনে চরম হতাশা বিরাজ করছে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের হ-য-ব-র-ল অবস্থার কারণে দুটি কোমলমতি শিশুর মনের উপর যে বিরূপ প্রভাব পড়েছে সেই দায়ভার কে নেবে? দায়িত্বশীল ব্যক্তিরা এই দুই শিশুসহ তার পরিবারের পাশে দাঁড়াবে। হয়তো দাঁড়াতে পারেন।

ভূরুঙ্গামারী উপজেলার তালুক মশাল ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। শিশুটির নাম রোজিনা। তার বড় ভাই ওই বিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এ অংশ গ্রহণ করে।

মঙ্গলবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে রোজিনা জানতে পারে, তার বড় ভাই সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এই সুসংবাদটি বাবা-মায়ের কাছে দ্রুত পৌঁছে দিতে খুশিতে মাতোয়ারা। স্কুল থেকে শিশুটি বাড়ির দিকে দৌড় দেয়।

দৌড়ের সময় আছাড়ে পড়ে শিশুটি। এতে তার ডান হাত ভেঙে যায়।  ভাঙা হাত নিয়েই শিশুটি ও তার পরিবারের সদস্য প্রাপ্তির আনন্দে মেতে ছিলেন। মনের আনন্দে চলে প্রতিবেশীদের মিস্টি খাওয়ানো।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিতের ঘটনা তাদের সেই আনন্দকে হতাশায় পরিণত করে। তাদের হতাশা আরও বাড়িয়ে দেয় বুধবার রাতে প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে প্রথম তালিকায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ‍্যে সংশোধনীতে ১৭ জন বাদ

আগের ফলাফল স্থগিত করে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়। এই ফলাফলে রোজিনা বড় ভাই বৃত্তির তালিকা থেকে বাদ পড়ে। শিশু দুজনে কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির চারপাশ। সান্ত্বনা দিতে এসে প্রতিবেশিরাও নির্বাক।

শিশুটিকে সান্ত্বনা দিতে এসে প্রতিবেশি শাহআলম ক্ষোভ প্রকাশ করে বলেন, দায়িত্বহীনতার শিকার সাড়াদেশে না জানি আরও কতজন কোমলমতী শিশুর অঘটন ঘটেছে।একটা ভৌতিক পরীক্ষার ফলাফল যাদের দায়িত্ব হীনতায় প্রকাশ পেয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের হ-য-ব-র-ল অবস্থার কারণে দুটি কোমলমতি শিশুর মনের উপর যে বিরূপ প্রভাব পড়েছে সেই দায়ভার কে নেবে? দায়িত্বশীল ব্যক্তিরা এই দুই শিশু সহ তার পরিবারের পাশে দাঁড়াবে। হয়তো দাঁড়াতে পারে।

Please Share This Post in Your Social Media

2 responses to “প্রাথমিক বৃত্তি ফলাফলের হ-য-ব-র-ল অবস্থার কারণে বিরুপ প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!