পাইকগাছায় ধানক্ষেত থেকে তাজমিরা নামে এক নারীর মৃতদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাইকগাছায় ধানক্ষেত থেকে তাজমিরা নামে এক নারীর মৃতদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ, আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতকে আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী সরকারি বাসভবনকেই কেন কর্মস্থল বানালেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

পাইকগাছায় ধানক্ষেত থেকে তাজমিরা নামে এক নারীর মৃতদেহ উদ্ধার

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
পাইকগাছায় ধানক্ষেত থেকে তাজমিরা নামে এক নারীর মৃতদেহ উদ্ধার

খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে তাজমিরা বেগম (৩৮) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায় সে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের মীর ওবায়দুল্লার স্ত্রী।মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়রা ধানক্ষেতে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তাজমিরা পার্শ্ববর্তী একটি ইটভাটায় বাবুর্চির কাজ করতেন।প্রতিদিনের মতো মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে বাড়ি থেকে ভাটার উদ্দেশ্যে বেরিয়েছিল।

এরপর তাদেরই ধানক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।তবে কে বা কারা তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ(ওসি)জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন পূর্বক মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।নিহতের স্বামী ওবায়দুল্লাকে ও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!