সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি
- আপডেট সময় : ০৪:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিনের কার্যক্রম পর্যালোচনা করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, দেশের অর্থনীতির ৩১টি প্রধান সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি অর্জিত হয়েছে। তবে একই সময়ে ১৯টি সূচকে অবনতি লক্ষ্য করা গেছে। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত ‘সরকারের ছয় মাস: পারফরম্যান্স পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ডায়ালগে সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এই তথ্য তুলে ধরেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানান, নতুন সরকারের কাছে জনগণের প্রধান প্রত্যাশা ছিল ভঙ্গুর অর্থনীতিকে সচল করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা।
পড়ুন>>নুসরাত জাহান রাফি মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টের রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল
তিনি উল্লেখ করেন, আগের সরকারের কাছ থেকে উত্তরাধিকার হিসেবে বর্তমান সরকার তারল্য সংকট, ব্যাংকিং খাতের দুরবস্থা, অনাদায়ী ঋণ, অর্থপাচার ও রাজস্ব ঘাটতির মতো বড় চ্যালেঞ্জগুলো পেয়েছে। তবে গত ছয় মাসে এই সংকট কাটিয়ে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর ক্ষেত্রে আশানুরূপ গতি দেখা যায়নি।
সিপিডির বিশ্লেষণ অনুযায়ী, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমে ৩ শতাংশের নিচে নেমে এসেছে। রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি রয়েছে এবং শিল্প খাতে দীর্ঘস্থায়ী গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া মূল্যস্ফীতি, তারল্য সংকট এবং অস্থিতিশীল বাজারের মতো সমস্যাগুলো এখনো অর্থনীতিতে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
পড়ুন>>নুসরাত জাহান রাফি মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টের রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল
সুশাসনের বিষয়ে ড. দেবপ্রিয় বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, সিন্ডিকেট ও ‘মব কালচার’ বন্ধের প্রত্যাশা থাকলেও বাস্তব পরিস্থিতিতে এর উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও মব সহিংসতা অব্যাহত রয়েছে।
এছাড়া নারী, শিশু ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় কার্যকর প্রতিরোধের ঘাটতি রয়েছে এবং গুম ও মানবাধিকার রক্ষায় প্রণীত আইনেও বিভিন্ন অসম্পূর্ণতা রয়ে গেছে। রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের উচ্চপদে পদায়ন নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
সরকার দায়িত্ব নেওয়ার সময় যে সংকট পেয়েছিল, সে বিষয়ে সমন্বিত ও তথ্যভিত্তিক দলিল তৈরি না করায় সমালোচনা করেন এই অর্থনীতিবিদ। তবে তিনি সরকারের বেশ কিছু ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেছেন। এর মধ্যে রয়েছে এমপিদের গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত, রামিসা হত্যা মামলার দ্রুত বিচার, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর মতো পদক্ষেপ।
পরিশেষে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতিকে দ্রুত সচল করতে বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে একটি সমন্বিত ও কার্যকর সংস্কার কর্মসূচি গ্রহণ করা এখন সময়ের দাবি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























