লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার
লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগে ইউসুফ আলী (৪০) নামে এক ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার চাপারহাট চব্বিশ হাজার গ্রামের এরশাদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউসুফ আলী কালীগঞ্জ উপজেলার কাঞ্চনশর গ্রামের মৃত আসমত আলীর ছেলে এবং স্থানীয় ‘নিউ রূপসী বাংলা’ ক্লিনিকের পরিচালক। তিনি ভুক্তভোগী ছাত্রীর প্রতিবেশী হিসেবে পরিচিত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ভুক্তভোগী ছাত্রীর ছয় মাস বয়সী ছোট ভাই অসুস্থ হয়ে পড়লে তার মা চিকিৎসার প্রয়োজনে লালমনিরহাটে যান। বাড়িতে ওই ছাত্রী একা থাকার সুযোগ নিয়ে ইউসুফ আলী ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক নির্যাতন করেন।
পড়ুন>>সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি
ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগীর মা বাড়িতে ফিরে তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউসুফ আলী আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেপ্তার করে।
আইনগত প্রক্রিয়া শেষে তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























