নওগাঁ জেনারেল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে হামলা-ভাংচুর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁ জেনারেল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে হামলা-ভাংচুর : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ৬৭ পদে নিয়োগ, আবেদন শুরু ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে গুরুতর জখম, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী প্রেরণ আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: লড়াইয়ে মির্জা ফখরুল ও অলি আহমদ স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি খুলনার লবণচরায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬: ঢাকায় কয়েকটি উল্লেখযোগ্য আয়োজন ২০ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মৃত্যু আজ বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

নওগাঁ জেনারেল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে হামলা-ভাংচুর

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
নওগাঁ জেনারেল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে হামলা-ভাংচুর

নওগাঁ জেনারেল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে হামলা-ভাংচুর

নওগাঁ সদর জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে হামলা চালিয়ে বিভিন্ন কক্ষে ভাঙচুর ও টাকা লুট করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা।

পড়ুন>>দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে শাটডাউন ঘোষণা

রোববার সকালের এ ঘটনায় এক পরিচ্ছন্নতাকর্মীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডায়ালাইসিস ইউনিটের মেন্টর হায়াত মাহমুদ।

নওগাঁ সদর জেনারেল হাসপাতালে আব্দুল জলিল হেমো ডায়ালাইসিস ইউনিট নামের এই চিকিৎসাকেন্দ্রটি মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

হায়াত মাহমুদ বলেন, প্রতিদিনের মতো রোববার ভোর ৫টার দিকে পরিচ্ছন্নতাকর্মী সুমন আলী (৩২) ইউনিটে যান। পরে সকাল পৌনে ৬টার দিকে একজন রোগী এসে সুমনকে অজ্ঞান ও ইউনিটের বিভিন্ন কক্ষে ভাঙচুর অবস্থায় দেখতে পান।

পড়ুন>>কাউনিয়ায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় বিক্ষোভ মিছিল 

তিনি আরও বলেন, দুবৃর্ত্তরা ডায়ালাইসিস ইউনিটের বিভিন্ন কক্ষের গ্লাস ভাঙচুরের পাশাপাশি আলমিরা ভেঙে প্রায় ৪০ হাজার টাকা নিয়ে গেছে।

এছাড়া, ঘটনার ৯ ঘণ্টা পরও সুমনের জ্ঞান ফেরেনি বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল জানান, ইউনিটটি মার্কেন্টাইল ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হয়। তারাই এ বিষয়ে বলতে পারবেন আসলে সেখানে কি ঘটেছে।

নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, “ঘটনার কথা শুনেছি। তবে বেলা ২টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!