নওগাঁয় হামিম ফিলিংস স্টেশনে পরিত্যক্ত গোডাউন থেকে লুকিয়ে রাখা মালামাল উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় হামিম ফিলিংস স্টেশনে পরিত্যক্ত গোডাউন থেকে লুকিয়ে রাখা মালামাল উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় হামিম ফিলিংস স্টেশনে পরিত্যক্ত গোডাউন থেকে লুকিয়ে রাখা মালামাল উদ্ধার

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
নওগাঁয় হামিম ফিলিংস স্টেশনে পরিত্যক্ত গোডাউন থেকে লুকিয়ে রাখা মালামাল উদ্ধার।

 

নওগাঁয় হামিম ফিলিংস স্টেশনে পরিত্যক্ত গোডাউন থেকে লুকিয়ে রাখা মালামাল উদ্ধার

 

 

মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁ ঢাকা রোড় বাইপাস সড়কের পাশে হামিম ফিলিংস স্টেশনে পরিত্যক্ত গোডাউনে থেকে লুকিয়ে রাখা মালামাল উদ্ধার করে নওগাঁ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম ও শান্তাহার ফাঁড়ি পুলিশ।

 

 

পুলিশ সুত্রে ও মামলার বিবরণে জানা গেছে, নওগাঁ সদর উপজেলার কাজীর মোড় মৃত আব্দুল জব্বার এর ছেলে আদিল ডায়মন্ড এর বাড়ি টিএলবি ভি আই পি টাওয়ার এর ১০ম তলায় শিউলী আক্তার দীর্ঘ চার বছর ধরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। বাড়ি ভাড়ার টাকা শিউলী আক্তার এর ছেলে শিবলী আহমেদ প্রান্ত নিয়মিত ভাড়া প্রদান করেন। গত ২৮.০৭.২৪ তারিখে প্রান্তর বাবা জোবায়ের আলম অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার জন্য বগুড়ায় নিয়ে যায় ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায় ।

 

 

ঢাকায় গিয়ে তিনি বেশী অসুস্থ হলে তাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করতে হয়। চিকিৎসায় অনেক টাকা ব্যায় হয়।

পড়ুন>>সাড়ে ১২ হাজার বছর পুর্বের বিলুপ্ত প্রাণি ‘ডায়ার উল্‌ফ’ পৃথিবীতে আনলো কলোসাল বায়োসায়েন্সেস

 

শিবলী আহমেদ প্রান্ত দুই মাস বাড়ি ভাড়া প্রদান করতে না পারায় বাড়ির মালিক আদিল ডায়মন্ড ও ইশতিয়াক আহমেদ রাহি মুঠোফোনে ফোন দিয়ে প্রান্তকে বলেন, ভাড়া দিতে না পরলে তালা ভেঙে বাসার সব মালামাল সড়িয়ে নিয়ে যাবে এবং বাসা অন্যত্র ভাড়া প্রদান করবেন। শিবলী আহমেদ প্রান্ত অল্প সময়ের মধ্যে বাড়ী ভাড়া প্রদান করবেন বলে জানান।

 

 

এমতাবস্থায় গত ১১ জানুয়ারী বিকেল ৫টার সময় বাড়ির তালা ভেঙে আদিল ডায়মন্ড ও ইশতিয়াক আহমেদ রাহি সহ আরো অজ্ঞাতনামা যুবক বাড়িতে অনাধিকার প্রবেশ করে বাড়িতে থাকা সকল মালামাল লুট করে।

 

বাড়িতে রাখা সকল মালামাল নওগাঁয় হামিম ফিলিংস স্টেশনে পরিত্যক্ত গোডাউনে লুকিয়ে রাখে।আদালতের নির্দেশে নওগাঁ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম ও শান্তাহার ফাঁড়ি পুলিশ ঘটনা স্থলে গিয়ে মালামাল উদ্ধার করে।

 

 

 

তবে ভুক্তভোগী শিউলি আক্তার বলেন,কিছু মালামাল পেয়েছি তবে এলিডি টিভি, ফ্রিজ, আলমারি, ওভেন, সোনার গয়না,ব্যাংক এর চেক বই সহ দামী কোন মালামাল পাইনি।তিনি বলেন তাকে গ্রেফতার করে সব মালামাল উদ্ধার করার ব্যবস্থা যেন প্রশাসন করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!