ধর্ম পালনে কাউকে বাধা দেওয়া হবে না: আইনমন্ত্রী আসাদুজ্জামান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ধর্ম পালনে কাউকে বাধা দেওয়া হবে না: আইনমন্ত্রী আসাদুজ্জামান : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জের ইছামতীতে এক যুগ পর নৌকাবাইচ: দুই পাড়ে মানুষের ঢল অরাজকতা উসকে দেওয়ার পেছনে কি সেই ‘গুপ্তরা’ কাজ করছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর হাসি ও ভাবনার খোরাক: অদ্ভুত সব গবেষণার জন্য ঘোষিত হলো ইগ নোবেল পুরস্কার ২০২৭ সাল নিয়ে পূর্বাভাস দিলেন ‘চীনের নস্ত্রাদামুস’ খ্যাত জিয়াং শুয়েছিন পিকেএসএফে ৩ পদে নিয়োগ: বেতন ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে চালকের মৃত্যু উল্লাপাড়ায় নৌকাবাইচ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব: ১৪৪ ধারা জারি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বহুমুখী উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএসএফের গুলিতে আহত কৃষক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ মিলবে না, সরকারকে সময় দেওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ধর্ম পালনে কাউকে বাধা দেওয়া হবে না: আইনমন্ত্রী আসাদুজ্জামান

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

ধর্ম পালনে কাউকে বাধা দেওয়া হবে না: আইনমন্ত্রী আসাদুজ্জামান

 

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ এখন পূর্ণ স্বাধীনতা ও শান্তিময় পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করছেন। তিনি স্পষ্ট করে বলেন, ধর্ম পালনের ক্ষেত্রে কাউকে কোনো ধরনের বাধা দিতে দেওয়া হবে না। শুক্রবার ঝিনাইদহের শৈলকুপায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শৈলকুপা রামগোপাল মন্দির চত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।

মন্ত্রী আরও বলেন, আমরা চাই সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ধর্মীয় আচার পালন করুক। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের ধর্ম পালনে কোনো বাধা সৃষ্টি করবে না—এটাই আমাদের প্রত্যাশা।

 

পড়ুন>>নীলফামারীতে সাপের কামড়ে যুবক নিহত

ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশ ও অপশক্তি দমনের লক্ষ্যেই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। বর্তমান সমাজ থেকেও সব ধরনের অপশক্তি দূর করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের সরকারের পাশে থাকার আহ্বান জানান।

এর আগে শুক্রবার সকাল ৮টায় শৈলকুপা উপজেলা চত্বরের পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন আইনমন্ত্রী।

পড়ুন>>তিন দিনের নিখোঁজ রহস্যের অবসান, বাড়ির পাশের পুকুরে ভেসে উঠল পারভেজের নিথর দেহ

এ সময় তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজ সরকারের একার পক্ষে সম্পন্ন করা সম্ভব নয়। প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং আমিষের চাহিদা পূরণে সমাজের বিত্তবান ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে মন্ত্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!