ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত তারুণ্যের দীপ্ত পদচারণায় কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে চালকের মৃত্যু

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে চালকের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই একটি ঠেলাগাড়ি উল্টে আলমাস আলী (৫০) নামের এক চালক প্রাণ হারিয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজার ব্রিজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলমাস আলী সখীপুর উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের ভাষ্যমতে, জমি অধিগ্রহণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে রতনগঞ্জ বাজারের নতুন ব্রিজের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে পাশের পুরোনো ব্রিজের আংশিক ঢালু অংশ দিয়েই যানবাহন চলাচল করছে।

শনিবার সকালে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারে যাওয়ার সময় ব্রিজ থেকে নামার মুহূর্তে সেটি উল্টে যায়। এতে আলমাস আলী ঠেলাগাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পড়ুন>>বিএসএফের গুলিতে আহত কৃষক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে চালকের মৃত্যু

আপডেট সময় : ০৫:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬