ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বহুমুখী উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বহুমুখী উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকার জ্বালানি উৎসের বহুমুখীকরণের ওপর জোর দিচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, জ্বালানি আমদানির ক্ষেত্রে একক কোনো দেশের ওপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে বিভিন্ন উৎস থেকে সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পড়ুন>>খুলনায় বি-কোম্পানির দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

শামা ওবায়েদ ব্যাখ্যা করেন, কোনো নির্দিষ্ট উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা বৈশ্বিক সংকট বা যুদ্ধের সময় দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। এই ঝুঁকি এড়াতে সরকার আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি উৎস নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এছাড়া এলএনজি আমদানির ক্ষেত্রেও একাধিক উৎস নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের বিশেষ গুরুত্বের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর জোর দিচ্ছেন। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়কে শতভাগ সৌরবিদ্যুতের আওতায় আনা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য সরকারি দপ্তরেও এই ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে চীন ও জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে।

অর্থনৈতিক কূটনীতি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে শামা ওবায়েদ জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ ব্যবস্থার আদলে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এবং ডিজিটাল সেবার পরিধি বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশকে কেবল বন্যা বা সংকটের দেশ হিসেবে নয়, বরং অর্থনৈতিক সম্ভাবনা, পর্যটন ও সমৃদ্ধ সংস্কৃতির দেশ হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরতে চায় সরকার।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বহুমুখী উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬