ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ আটক ০১

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • আপডেট সময় : ১১:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে আটককৃত মাদক ও মাদক ব‍্যবসায়ী।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ আটক ০১

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ৩০ আগস্ট রোববার বিকেলে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত মেইন পিলার/৩৪০ হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাটিয়া বাজার নামক এলাকা হতে ০৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০২টি মোটরসাইকেল, ০১টি মোবাইল ফোন এবং ০২টি সীমকার্ডসহ ০১ জন আসামীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক মাদক কারবারি স্বপন চন্দ্র রায় (২৯), ঠাকুরগাঁও জেলার, পীরগঞ্জের মাটিয়ানি গ্রামের নরেন্দ্র নাথ রায়ের ছেলে।

পড়ুন>>ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য ও সম্ভাবনায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন সূর্যপুরী আমগাছ ও সমতলের চা বাগান

মাদকদ্রব্য সহ মাদক কারবারিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, এন এম ইশফাকুল কবীর, কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০/- (একশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে উক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ০৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীকে পীরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

পড়ুন>>মুসলিম বিশ্বকে আসল শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোজতবা খামেনির

এছাড়া আটককৃত মোটরসাইকেল এবং অন্যান্য মালামাল এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ২,১৮,৪০০/- (দুই লক্ষ আঠারো হাজার চারশত) টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ আটক ০১

আপডেট সময় : ১১:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬