বিমানবন্দর থানার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের একদিনের রিমান্ড
- আপডেট সময় : ০৩:০০:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার দুপুরে তাকে আদালতে তোলা হয় এবং পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ডের আদেশ দেন। গত শুক্রবার রাত সোয়া ৭টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।
আদালতে নিয়ে আসার সময় প্রিজন ভ্যানের ভেতর থেকেই নিজের ক্ষোভ প্রকাশ করেন আখতারুজ্জামান। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, যে দেশে তিনি মুক্তিযুদ্ধ করেছেন, সেই দেশে আজ তার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে। এসময় তাকে প্রিজন ভ্যানের ভেতরে থাকা এক পুলিশ সদস্যকে আঙুল উঁচিয়ে শাসন করতেও দেখা যায়। প্রিজন ভ্যান থেকে নামার সময় মাথায় থাকা হেলমেটটি ছুড়ে ফেলে দিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি আওয়ামী লীগ নই, তাই হেলমেট পরব না।
আদালতে শুনানির সময় নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেন তিনি। পুরো বিষয়টি একটি ষড়যন্ত্র বলে দাবি করে আখতারুজ্জামান বলেন, মামলাটি থানায় নথিভুক্ত হওয়ার আগেই ডিবি পুলিশ তার বাসায় উপস্থিত হয়েছিল।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























