ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর ২৯ বছরেও কাটেনি নানা সংকট আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সম্পর্ক সুস্পস্ট: রিজভী নতুন আয়োজনে কুমার বিশ্বজিতের জনপ্রিয় গান ‘যেখানে সীমান্ত তোমার’ দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সুস্থ রয়েছেন ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের কাউনিয়ায় ডোবার পানিতে গড়িয়ে পড়া খেলনা গাড়ি তুলতে গিয়ে শিশুর মৃত্যু ব্যাটে-বলে বিশ্ব কাঁপানো ১০ অলরাউন্ডারের ক্রিকেট মহাকাব্য কাউনিয়ায় যুবদলের প্রস্তুস্তি সভা ছাত্র-ছাত্রীদের মানবিক মানুষ হওয়ার আহবান হারাগাছ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী

দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৬:৫৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ, আটক ট্রেন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ

নীলফামারীর দারোয়ানী রেলস্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন থামিয়ে দেন আন্দোলনকারীরা। এতে রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। আটকা পড়ে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটিও।

সকালে দারোয়ানী রেলস্টেশন এলাকায় ব্যানার নিয়ে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন। আন্দোলনকারীদের দাবি, দারোয়ানী স্টেশনে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে।

পড়ুন>>লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে কাতারের আমিরের রাজকীয়

আন্দোলনকারী সম্রাট বলেন, তাঁদের এলাকায় বর্তমানে শুধু একটি লোকাল ট্রেন থামে। পুরোনো এই স্টেশনটিতে যাত্রীদের সুবিধার্থে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি প্রয়োজন।

আরেক আন্দোলনকারী রোকনুজ্জামান বলেন, তাঁর বাবা-দাদারাও এই স্টেশন থেকে বিভিন্ন ট্রেনে যাতায়াত করতেন। আগে এখানে দুই থেকে তিনটি ট্রেন থামত। কিন্তু বর্তমানে সকালে একটি ট্রেন ছাড়া অন্য কোনো ট্রেনের যাত্রাবিরতি নেই। তাই যাত্রীদের দুর্ভোগ কমাতে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের স্টপেজ চান তাঁরা।

পড়ুন>>নরেন্দ্র মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ

এদিকে, নীলফামারী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ময়নুল হোসেন বলেন, বুধবার সকাল ৯টা ১৩ মিনিটে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী স্টেশনে প্রবেশ করে। এরই মধ্যে তিনি জানতে পারেন, দারোয়ানী স্টেশনে রকেট মেইল ট্রেন থামিয়ে স্থানীয়রা আন্দোলন করছেন। এ কারণে ট্রেনটি তখন পর্যন্ত ছেড়ে যায়নি।

দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের এ আন্দোলনের ফলে রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তবে এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ

আপডেট সময় : ০৬:৫৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬