ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৮:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
নীলফামারীর ডোমার উপজেলায় ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বৃহত্তম ইউনিয়ন ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আদর্শ গ্রাম থেকে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মাহমুদ।
পড়ুন>>ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা
এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রউফ সহ তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত ১৪ জন তথ্য সংগ্রহকারী, একজন সুপারভাইজার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী তার বক্তব্য বলেন, প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এ ধরনের ফ্যামিলি কার্ডের উদ্যোগ গ্রহণ করার জন্য।
পড়ুন>>আশুলিয়ায় ট্রাকচাপায় স্ত্রীর সামনে প্রাণ গেল স্বামীর
তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তথ্য সংগ্রহ কারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি সুপারভাইজারকে যথাযথভাবে তদারকি করতে হবে, যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে।
তিনি আরও বলেন, এ কার্যক্রম সফল করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আজকে ভোগডাবুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আদর্শগ্রাম থেকে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডগুলোতেও তথ্য সংগ্রহ করা হবে। সরকারের এ উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
পড়ুন>>মেয়র আইভীর আইনজীবীসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার
এবিষয়ে ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী গরিব ও অসহায় মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবার প্রধান প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।
তিনি আরও বলেন, ডোমার উপজেলায় প্রথম পর্যায়ে ভোগডাবুড়ী ইউনিয়নকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের জন্য নির্বাচন করায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।
আলোচনা সভা শেষে ভোগডাবুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রোমান আলীর স্ত্রী জয়নাব বানুর ফ্যামিলি কার্ড প্রত্যাশীর তথ্য এন্ট্রির মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























