তিন দিনের নিখোঁজ রহস্যের অবসান, বাড়ির পাশের পুকুরে ভেসে উঠল পারভেজের নিথর দেহ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তিন দিনের নিখোঁজ রহস্যের অবসান, বাড়ির পাশের পুকুরে ভেসে উঠল পারভেজের নিথর দেহ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জের ইছামতীতে এক যুগ পর নৌকাবাইচ: দুই পাড়ে মানুষের ঢল অরাজকতা উসকে দেওয়ার পেছনে কি সেই ‘গুপ্তরা’ কাজ করছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর হাসি ও ভাবনার খোরাক: অদ্ভুত সব গবেষণার জন্য ঘোষিত হলো ইগ নোবেল পুরস্কার ২০২৭ সাল নিয়ে পূর্বাভাস দিলেন ‘চীনের নস্ত্রাদামুস’ খ্যাত জিয়াং শুয়েছিন পিকেএসএফে ৩ পদে নিয়োগ: বেতন ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে চালকের মৃত্যু উল্লাপাড়ায় নৌকাবাইচ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব: ১৪৪ ধারা জারি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বহুমুখী উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএসএফের গুলিতে আহত কৃষক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ মিলবে না, সরকারকে সময় দেওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

তিন দিনের নিখোঁজ রহস্যের অবসান, বাড়ির পাশের পুকুরে ভেসে উঠল পারভেজের নিথর দেহ

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
তিন দিনের নিখোঁজ রহস্যের অবসান, বাড়ির পাশের পুকুরে ভেসে উঠল পারভেজের নিথর দেহ

 

 

তিন দিনের নিখোঁজ রহস্যের অবসান, বাড়ির পাশের পুকুরে ভেসে উঠল পারভেজের নিথর দেহ

 

 

তিন দিন ধরে নিখোঁজ কিশোর আনোয়ার  পারভেজকে ঘিরে পরিবারের উৎকণ্ঠার অবসান হলো হৃদয়বিদারক পরিণতিতে। বাড়ির পাশের পুকুরে ভেসে উঠল ১৭ বছরের সেই কিশোরের নিথর মরদেহ।

 

স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের চাড়োল গ্রামের পুরাতন পুকুর থেকে পারভেজের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত পারভেজ ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। জীবিকার তাগিদে তার বাবা বর্তমানে কুমিল্লায় কর্মরত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সুলতানুল আজম।

 

পড়ুন>>নীলফামারীতে সাপের কামড়ে যুবক নিহত

পরিবার ও স্থানীয় সূত্রে ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাড়ি থেকে ৬ হাজার টাকা নিয়ে বের হয় পারভেজ গত বুধবার ২ সেপ্টেম্বর স্থানীয় একটি ফুটবল খেলার মাঠে তার মা পারভেজকে দেখতে পেয়ে বাড়ি আসতে বলে কিন্তু  এরপরও বাড়ি ফেরেনি পারভেজ। ওই দিনই মায়ের সঙ্গে তার শেষ কথা হয়।

 

এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে শুক্রবার সকালে বাড়ির পাশের পুরাতন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। প্রথমে মরদেহটি পারভেজের কি না, তা নিশ্চিত হতে পারেননি পরিবারের সদস্যরা।

পড়ুন>>তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

পরে পুলিশ পুকুর থেকে মরদেহটি উদ্ধার করলে শরীরে থাকা বিভিন্ন চিহ্ন দেখে তার মা ও পরিবারের লোকজন সেটি পারভেজের মরদেহ বলে শনাক্ত করেন।

স্থানীয় ইউপি সদস্য সুলতানুল আজম বলেন, পারভেজ মাঝে মধ্যে মাদক সেবন করত। শুক্রবার সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখার খবর জানতে পেরে তিনি পুলিশকে খবর দেন। স্থানীয়রা প্রথমে মরদেহ শনাক্ত করতে না পারলেও পুলিশ মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করেন।

 

আরও পড়ুন>>ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদকারী দুই ব্যবসায়ীকে জরিমানা

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে কিশোরটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!