তাহিরপুরের যাদুকাটা নদীতে চাঁদাবাজি বন্ধসহ আট দফা বাস্তবায়নে ছাত্র-জনতার স্মারকলিপি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরের যাদুকাটা নদীতে চাঁদাবাজি বন্ধসহ আট দফা বাস্তবায়নে ছাত্র-জনতার স্মারকলিপি : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ায় যুদ্ধে পাঠানো বাংলাদেশি তরুণ রাজন দেশে ফিরছেন সংবাদপত্র শিল্পের সংকট ও উত্তরণের পথ: কেন এটি একটি জাতীয় বিনিয়োগ? ম্যাকাই টেস্টে শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর

তাহিরপুরের যাদুকাটা নদীতে চাঁদাবাজি বন্ধসহ আট দফা বাস্তবায়নে ছাত্র-জনতার স্মারকলিপি

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
তাহিরপুরের যাদুকাটা নদীতে চাঁদাবাজি বন্ধসহ আট দফা বাস্তবায়নে ছাত্র-জনতার স্মারকলিপি

তাহিরপুরের যাদুকাটা নদীতে চাঁদাবাজি বন্ধসহ আট দফা বাস্তবায়নে ছাত্র-জনতার স্মারকলিপি

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে চাঁদাবাজি বন্ধসহ আট দফা বাস্তবায়নে ছাত্র-জনতার স্মারকলিপি তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর বালু মহাল ও টোলট্যাক্সের নামে চাঁদাবাজি বন্ধসহ আট দফা বাস্তবায়নের জন্য স্মারকলিপি দিয়েছে ছাত্র-জনতা।

শনিবার (১০ আগস্ট) দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর এলাকাবাসী ও ছাত্র-জনতার পক্ষে স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আবুল হাসনাত রাহুল ও আজিজুর রহমান কাউসার। প্রসঙ্গত, যাদুকাটা নদীর বালিমিশ্রিত পাথর কয়লা সম্পদ মাটি বালু ইজারার নামে এবং বেআইনি নৌকাঘাট ইজারার নামে একটি চক্র রাতারাতি কোটি কোটি টাকা হরিলুট করে নিচ্ছে।

এতে দেশের মূল্যবান সম্পদ লুটসহ পরিবেশের মারাত্মক ক্ষতি এবং জনসাধারণ, শ্রমিক এবং ব্যবসায়ী জুলুমের শিকার হচ্ছেন। এই সব অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানান ছাত্র-জনতা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকার খনিজ সম্পদ বালু পাথর সমৃদ্ধ যাদুকাটা নদী কিছু অংশকে বেআইনিভাবে মাটি বালু আইন ২০১০/ ১১ প্রয়োগ করে ইজারা দেয়।

এতে শুধু মাটি বালু উত্তোলন করার কথা থাকলেও ইজারাদারগণ বেআইনিভাবে বালু ও মিশ্রিত পাথর উত্তোলনের মাধ্যমে উচ্চ হারে রয়েলিটি আদার করে হাতিয়ে নিচ্ছে দৈনিক কোটি কোটি টাকা। ইজারাকৃত এলাকার বাইরে খনিজ স¤পদ মন্ত্রণালয়ের গেজেটভুক্ত এলাকায় বালিমিশ্রিত পাথর উত্তোলন করা হচ্ছে।

নদীর পাড় কেটে হাট-বাজার গ্রাম ধ্বংস করা হচ্ছে। পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতিকর ড্রেজারের মাধ্যমে বালি পাথর উত্তোলন হয়। সরকার নির্ধারিত রয়েলিটি আদায়ের তিন গুণ বেশি জুলুম করে আদায় করা হয়। ফাজিলপুর ও ঘাগড়া নদীর পাড়ে নৌকা ভিড়িয়ে কোনো প্রকার মালামাল উঠানামা হয় না।

এই কথিত দুটি নৌকা ঘাটে টোল আদায় করা স পূর্ণ বেআইনি। বালু মহাল ও নৌকা ঘাটের ইজারাদারগণ চুক্তিপত্রের নির্দেশনা ভঙ্গের দায়ে অবিলম্বে তাদের ইজারা বাতিল করার দাবি জানানো হয়। তাছাড়া সুনামগঞ্জ তাহিরপুর সড়কের আনোয়ারপুর ব্রিজটি ধ্বংস হতে রক্ষার স্বার্থে বাল্কহেড নৌযান চলাচল বন্ধের দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!