তাড়াশে বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৯:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৯৪৪৬ বার পড়া হয়েছে
তাড়াশে বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশে বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরীর হলরুমে ওই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি আজিদুল হক কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান শহিদুল ইসলাম।
পড়ুন>> ভূরুঙ্গামারীতে ওভারলোড ট্রাকের চাপে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
উপস্থিত ছিলেন, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ রানা বাদল, নওগাঁ জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজুল ইসলাম, তাড়াশ ডিগ্রী কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল, সাংবাদিক রফিকুল ইসলাম, আলহাজ্ব আলী রনি প্রমূখ।
এ সময় তাড়াশ উপজেলার শতাধিক দুঃস্থ্য ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইতিপূর্বে জেলার বিভিন্ন এলাকায় প্রায় দেড় হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























