ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আসন-ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ২৯৯৪৯ বার পড়া হয়েছে
ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আসন-ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আসনভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯মে) বিকেলে ঢাকা কলেজ টেনিস গ্রাউন্ড মাঠে খেলায় ০৬ টি দল অংশগ্রহণ করে খেলায় চাম্পিয়ন হয়েছেন (দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ) ও রানার-আপ হয়েছেন (দিনাজপুর-৬) আসনের প্রতিদ্বন্দ্বী দল৷
ক্রিকেট টুর্নামেন্টের ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো: মুনিরুজ্জামান মনির।
তার আগে টুর্নামেন্টর উদ্বোধন করেন ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম ইলিয়াস, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাংলা কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান।
পড়ুন>> ঠাকুরগাঁওয়ে সড়কে অনার্স পরীক্ষার খাতা: শিক্ষাব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসময় আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ সমিতি, ঢাকা’র সভাপতি ড. আব্দুল হক হাফিজ, বিরল সমিতি, ঢাকা’র সাবেক সভাপতি ও অত্র সংগঠনের উপদেষ্টা কাওসার আহমেদ শিশির, উপদেষ্টা মোজাম্মেল হক, উপদেষ্টা আবু রায়হান, উপদেষ্টা স্বাধীন সরকার।
অত্র সংগঠনের সভাপতি সাঈদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরনবী হাসান নাহিদ এর পরিচালনায় ক্রিকেট টুর্নামেন্ট ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























