চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএম রুবেল
  • প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবুল কালাম সাহিদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.শংকর কুমার কুন্ডু, সিভিল সার্জন ডা.এস এম মাহমুদুর রশিদ।

পড়ুন>>ঝালকাঠির ডিসির গাড়িতে পিকআপের ধাক্কা : তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড

এছাড়াও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ,বিটিভি’র জেলা প্রতিনিধি এমরান ফারুক মাসুম প্রমুখ।

বক্তারা বলেন,ভয়াল ২৫ মার্চ, মানবসভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। এইদিন মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী কাপুরুষের মতো ‘অপারেশন সার্চলাইট’নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!