চলনবিলে নৌকার মধ্যে অশ্লীলতায় জড়িত থাকায় ১৪ জনকে আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চলনবিলে নৌকার মধ্যে অশ্লীলতায় জড়িত থাকায় ১৪ জনকে আটক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

চলনবিলে নৌকার মধ্যে অশ্লীলতায় জড়িত থাকায় ১৪ জনকে আটক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
চলনবিলে নৌকার মধ্যে অশ্লীলতায় জড়িত থাকায় ১৪ জনকে আটক

চলনবিলে নৌকার মধ্যে অশ্লীলতায় জড়িত থাকায় ১৪ জনকে আটক।

নৌকার মধ্যে অশ্লীলতায় জড়িত থাকার অভিযোগে চার নারী, ১০ যুবকসহ ১৪ জনকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।

শনিবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে তাদের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলো- নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে মো. রাশিদুল ইসলাম (৩০), চাচকৈর গ্রামের মৃত জমিন মোল্লার ছেলে মো. ছাবলু মোল্লা (৪২), বামনকোলার গ্রামের মো. সানোয়ার হোসেন প্রামাণিকের ছেলে মো. সেলিম প্রামাণিক (৩৩),

মশিন্দা কান্দিপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. আজাদুল ইসলাম (৩৩), মৃত রিফাত আলীর ছেলে মো. জামাল হোসেন (৩৯), মো. আলতাফ প্রামাণিকের ছেলে মো. বাবু প্রামাণিক (২৭), মো. খয়বর আলীর ছেলে মো. ছাবলু হাসান (৩১), মৃত আহম্মদ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (২৮), মৃত মিরাজ মোল্লার ছেলে মো. বাচ্চু মোল্লা (৪০), চাচকৈর খামার নাচকৈর গ্রামের মো. আব্দুস ছামাদের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৮),

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের মো. নওশাদ আলীর মেয়ে মোছা. নুপুর আক্তার (২২), টাঙ্গাইল জেলা মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের মো. মোজাহিদ আলীর মেয়ে মোছা. মারিয়া খাতুন (১৯), কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ঝিনাই গ্রামের মো. আসাদ আলীর মেয়ে মোছা. আসমা খাতুন (২৫) ও মোছা. আয়শা আক্তার (১৯)।

 

পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার একদল যুবক চারজন নারীকে ভাড়া করে এনে নৌকায় ফুর্তি করতে বের হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ধামাইচ এলাকায় এ অভিযান চালায়।

এ সময় একটি নৌকায় গান বাজনাসহ অশ্লীলতা চলছিল। পুলিশ নৌকায় অভিযান চালিয়ে ১০ জন যুবক, ৪ জন নারী ও নৌকার মাঝি এবং সহকারীকে আটক করে।

 

এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছরই বর্ষা মৌসুমে চলনবিল অঞ্চলে নৌকা ভ্রমণের নামে বিভিন্ন অঞ্চল থেকে নারী এনে নৌকায় আনন্দ ফুর্তিতে মেতে ওঠে উঠতি যুবকরা। চলে মাদক সেবন ও দেহ ব্যবসা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!