চট্টগ্রাম অভিমুখে লং মার্চ: কোনো বাধাকেই পরোয়া করি না, বললেন জামায়াত আমীর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চট্টগ্রাম অভিমুখে লং মার্চ: কোনো বাধাকেই পরোয়া করি না, বললেন জামায়াত আমীর : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লাউতারোর জোড়া গোলে নাপোলির বিপক্ষে ইন্টার মিলানের নাটকীয় জয় ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সাথে ট্রাম্পের প্রতিনিধিদের তিন ঘণ্টার বৈঠক আগ্নেয়গিরির ছাইয়ে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার আকাশসীমা, বন্ধ প্রধান বিমানবন্দর মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে ট্রাম্পের প্রতিনিধিরা: ইউক্রেন সংকটে নতুন মোড় ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: বাস্তবতা ও আইনি জটিলতা ৬ দেশের প্রবাসীদের জন্য বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি শুরু ইউক্রেন যুদ্ধ অবসানে মস্কো ও কিয়েভে ট্রাম্পের দুই প্রতিনিধির কূটনৈতিক তৎপরতা অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে গিয়ে শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ তাসকিন আহমেদ শিক্ষকের অনৈতিক প্রস্তাবের অভিযোগ:  ভয়ে স্কুলে যাওয়া বন্ধ ছাত্রীর পুলিশের ভেতরেও ষড়যন্ত্রকারী আছে, তবে পুরো বাহিনীর দায় নয়: আইজিপি

চট্টগ্রাম অভিমুখে লং মার্চ: কোনো বাধাকেই পরোয়া করি না, বললেন জামায়াত আমীর

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

 

 

চট্টগ্রাম অভিমুখে লং মার্চ: কোনো বাধাকেই পরোয়া করি না, বললেন জামায়াত আমীর

 

 

জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ শুরু করেছে ১১ দলীয় জোট। শনিবার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আয়োজিত উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, গন্তব্যে পৌঁছাতে কোনো বাধাকেই তারা পরোয়া করবেন না।

 

তিনি স্পষ্ট করেন যে, কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের পক্ষে তারা রাজপথে নেমেছেন। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার পরিণাম ভালো হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমীর বলেন, চাঁদাবাজি ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ। গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি ভূতুড়ে বিলের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের দায়ে গ্রেপ্তার হওয়া সিফাতের প্রসঙ্গ টেনে বলেন, ওই তরুণ অতিষ্ঠ হয়েই প্রতিবাদ করেছে।

পড়ুন>>বিশ্বের বনভূমির সিংহভাগ কোন দেশগুলোতে, কী বলছে জাতিসংঘের তথ্য

তার ভাষার ধরন সমর্থন না করলেও, যে বিষয়ের প্রতিবাদ সে করেছে, প্রয়োজনে ১৮ কোটি মানুষ সিফাত হয়ে গর্জে উঠবে। সিফাতকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, অতীতে নূর হোসেন, ইয়াসমিন বা ডা. মিলনের মতো ঘটনা অনেকের গদি উলটপালট করে দিয়েছিল।

লং মার্চ প্রসঙ্গে শফিকুর রহমান জানান, জনগণের দাবি আদায়ের অঙ্গীকার থেকেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে এর প্রতিক্রিয়া শুরু হয়েছে। উদ্বোধনী সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটে লং মার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, যাত্রাপথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!