গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালু উত্তোলন বিরোধী অভিযানে ইউএনও’র ওপর হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালু উত্তোলন বিরোধী অভিযানে ইউএনও’র ওপর হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
চাকরি পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি: যা বললেন তথ্য উপদেষ্টা রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ১৪৪৮ হিজরি হজ নিবন্ধন: কাতারে আবেদন শুরু ২০ সেপ্টেম্বর থেকে ১৬ বছর পর বার্নাব্যুতে হোসে মরিনিও: রিয়াল মাদ্রিদের ডাগআউটে নতুন শুরুর অপেক্ষায় গণপূর্ত অধিদপ্তরে সুশাসন ও স্বচ্ছতা: প্রধান প্রকৌশলীর নেতৃত্বে ফিরছে শৃঙ্খলা রাজধানীবাসীকেও লোডশেডিং মেনে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের লেক সিটিতে পাহাড় দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসীর মৃত্যু হংকংকে হারিয়ে ‘ভিক্টোরি প্যারেড’, তোপের মুখে পাকিস্তান দলের মেন্টর ওয়াহাব রিয়াজ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালু উত্তোলন বিরোধী অভিযানে ইউএনও’র ওপর হামলা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিশ্বনাথপুর এলাকায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকেল ৩টা থেকে উপজেলার ফুলবাড়ী ও দরবস্ত ইউনিয়নের কাটাখালি, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর, চকরহিমাপুর, চাঁদপুর খলসী বোয়ালিয়া এবং সমসপাড়া এলাকায় করতোয়া নদীতে এই অভিযান পরিচালনা করা হচ্ছিল।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোট চারটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। ড্রেজার মেশিনগুলো ধ্বংস করার সময় বালুদস্যু সিন্ডিকেটের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এই হামলার সময় রাজু শেখ নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, দীর্ঘদিন ধরে করতোয়া নদী থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল, যার পরিপ্রেক্ষিতেই এই অভিযান চালানো হয়।

হামলার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান এবং অতিরিক্ত পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের উদ্ধার করে নিয়ে আসেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সবাইকে নিরাপদে উদ্ধার করে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!