কাউনিয়ায় প্রতিবন্ধী কেরামত আলী সকলের সহযোগিতায় বাঁচতে চায়। মানুষ মানূষের জন্য , জীবন জীবনের জন্য, একটু সহানুভুতি কি পেতে পারে না। আর্থিক সহযোগিতার আশা নিয়ে চিকিৎসার অভাবে মৃত্যু প্রহর গুনছেন কাউনিয়ার প্রতিবন্ধী কেরামত আলী (৪০)।
একটু মানবতার হাত বাড়ালে আবারো স্বাভাবিক জীবন ফিরে পাবার স্বপ্ন দেখছেন তিনি ও তার পরিবার। কেরামত আলী কাউনিয়ার শহীদবাগ ইউপির খোদ্দ ভুতছাড়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে।
সরেজমিনে গিয়ে দেখাগেছে প্রতবন্ধী কেরামত আলী রংপুর কুড়িগ্রাম মহা-সড়কের বেইলীব্রীজ বাজার সংলগ্ন ব্রীজের পাশে রাস্তার জমিতে স্ত্রী ও ৭বছরের সালমান ও ১১ বছরের শাহাজাহান দুই সন্তানকে নিয়ে ভিক্ষাবৃত্তি কনোমতে জীবন যাপন করে আসছিলেন।
১৫ দিন আগে হঠাৎস স্ট্রোক করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ০৭ দিন চিকিৎসার পর টাকার অভাবে এখন বাড়িতে এসে মৃত্যু প্রহর গুনছেন।
তার প্রতিদিন ঔষধের জন্য প্রয়োজন প্রায় ৭০০ টাকা। কেরামত আলীর স্ত্রী ও ভাতিজা মোতালেব হোসেন জানান, আর্থিক সংকটের কারণে বাড়িতে এসেছে তার বর্তমানে চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।
তাই বর্তমানে অর্থাভাবে অনেকটাই বিনা চিকিৎসায় বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুও দিকে ধাবিত হচ্ছে। আর চোখের সামনে অসুস্থ স্বামীর এ করুণ পরিণতিতে স্ত্রী ও ছেলের অতি কষ্টে দিনাতিপাত করছেন।
অসুস্থ কেরামত আলীর চিকিৎসা করতে না পেরে তাঁর পরিবার ভেঙ্গে পড়েছেন। কারণ তাদের এমন কোন সহায় সম্পদ নেই যা বিক্রি করে অসুস্থ কেরামত আলীর চিকিৎসা করাবেন। এমতাবস্থায় প্রতিবন্ধী কেরামত আলীর চিকিৎসার জন্য তাঁর পরিবারের পক্ষে থেকে সমাজের সহৃদয়বান বিত্তশালী ও সম্পদশালীদের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে।
প্রতিবন্ধী কেরামত আলীর জন্য সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন মোতালেব হোসেন, মোবাইল – ০১৯৫১-২৯১২৬৪
Leave a Reply