ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত ১০০ গ্রাহক পেলেন রাকুর আমানতের চেক

কাউনিয়া (রংপুর) থেকে কুদ্দুছ বসুনীয়া
  • আপডেট সময় : ০৬:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

কাউনিয়ায় রাকুর গ্রাহকদের টাকা ফেরত শুরু, প্রথম দিনে ১০০ জনের হাতে চেক তুলে দিচ্ছেন কাউনিয়া শপিং সেন্টারের সম্পাদক সারওয়ার আলম মুকুলসহ সদস্যবৃন্দ। ছবি: কাউনিয়া (রংপুর) প্রতিনিধি।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত ১০০ গ্রাহক পেলেন রাকুর আমানতের চেক

রংপুরের কাউনিয়া উপজেলায় রাকুর ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মাঝে আমানতের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী দিনে প্রথম ধাপে ১০০ জন গ্রাহকের হাতে তাদের জমাকৃত আমানতের টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

রোববার কাউনিয়া আলোর দিশারী পাঠাগারে ২আগষ্ট কাউনিয়া শপিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি ঢাকা থেকে যুক্ত হয়ে চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাকুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ। এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কাউনিয়া শপিং সেন্টারের সভাপতি আবু হাসান রানা।

পড়ুন>> ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২ ও আশঙ্কাজনক ২

চেক বিতরণ কালে উপস্থিত ছিলেন কাউনিয়া শপিং সেন্টারের সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন মিন্টু, সম্পাদক সারওয়ার আলম মুকুল, সহ-সম্পাদক হুমায়ন কবীর তারা, কোষাধ্যক্ষ সাইফুর রহমান মুক্তা, সদস্য আতাউর রহমান, রেজাউল করিম রুবেল, আহসান হাবীব তুহিনসহ রাকুর কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, রাকুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ কাউনিয়ার সাধারণ মানুষের কথা বিবেচনা করে এবং নিজের শারীরিক অসুস্থতার কারণে তার ক্রয়কৃত জমি বিক্রি করে পাওয়া ৪ কোটি ২৫ লাখ টাকা থেকে আমানতকারী ৩২৬ জন গ্রাহকের ২ কোটি ৫০ লাখ টাকা পরিশোধের উদ্যোগ নিয়েছেন। কাউনিয়ার ইতিহাসে এ ধরনের উদ্যোগকে ব্যতিক্রমী ও নজিরবিহীন ঘটনা হিসেবে দেখছেন স্থানীয়রা।

পড়ুন>>ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য -মির্জা ফখরুল

কাউনিয়া শপিং সেন্টারের সম্পাদক সারওয়ার আলম মুকুল বলেন, “রাকুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা পরিশোধের দায়িত্ব কাউনিয়া শপিং সেন্টারের ওপর অর্পণ করেছেন। সে অনুযায়ী রোববার থেকে কাউনিয়া শপিং সেন্টারের হিসাব নম্বর থেকে চেকের মাধ্যমে টাকা প্রদান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল গ্রাহক তাদের পাওনা টাকা বুঝে পাবেন।”

চেক হাতে পেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা সন্তোষ প্রকাশ করেন এবং দীর্ঘদিনের অপেক্ষার পর আমানতের টাকা ফেরত পাওয়ায় তারা আনন্দিত বলে জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত ১০০ গ্রাহক পেলেন রাকুর আমানতের চেক

আপডেট সময় : ০৬:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬