চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ওজনে কম দেওয়ার অপরাধে একটি ফিলিং স্টেশনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৬ এপ্রিল) বিকেলে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোবপুকুর এলাকায় অবস্থিত ‘মেসার্স রাকিব অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশন’-এ এই অভিযান চালানো হয়।
পরিমাপে কারচুপির প্রমাণ মেলায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৯ ও ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, সাধারণ মানুষকে ওজনে কম দিয়ে প্রতারিত করার কোনো সুযোগ নেই। জনস্বার্থ রক্ষায় এবং জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
Leave a Reply