admin
৭ এপ্রিল ২০২৬, ৬:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ জ্বালানি তেল বাণিজ্যে অভিযান: রাণীশংকৈলে ব্যবসায়ীর কারাদণ্ড, চালককে জরিমানা

অবৈধ জ্বালানি তেল বাণিজ্যে অভিযানে দন্ডিত ব‍্যবসায়ী আসাদুজ্জামান।

 

 

 

     অবৈধ জ্বালানি তেল বাণিজ্যে অভিযান: রাণীশংকৈলে ব্যবসায়ীর কারাদণ্ড, চালককে জরিমানা

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও অতিরিক্ত দামে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় সংশ্লিষ্ট লরিচালককেও জরিমানা করা হয়েছে।

 

 

সোমবার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার মীরডাঙ্গী এলাকায় স্থানীয় জনতার সন্দেহ ও ধাওয়ার মুখে দিনাজপুর থেকে আসা প্রায় ২ হাজার ৫০০ লিটার জ্বালানি তেলবোঝাই একটি লরি নেকমরদ এলাকায় আটক করা হয়।

 

 

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরিটি জব্দ করে এবং জড়িত ব্যবসায়ী ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে একই দিন দুপুরে নেকমরদ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পড়ুন>> সুন্দরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা: ধর্ষক আটক  

 

আদালতে ভরনিয়া হাট এলাকার ব্যবসায়ী আসাদুজ্জামানকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তেল পরিবহনকারী লরির চালক, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসিন্দা মো. রন্জুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) রহমতুল্লাহ রনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেলসহ দুইজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে তেল ক্রয় ও পরিবহনের বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা নেওয়া হয়।

 

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, জব্দকৃত জ্বালানি তেল স্থানীয় একটি ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রি করা হয়েছে এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

পড়ুন>> চুয়াডাঙ্গায় ছুরি দেখিয়ে ৭বছরের শিশুকে বলাৎকার করলেন বৃদ্ধা

 

তিনি আরও বলেন, অবৈধ জ্বালানি তেল মজুদ ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

 

 

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১২

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৩

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৪

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

১৫

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১৭

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১৮

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৯

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

২০
error: Content is protected !!