গোমস্তাপুরে বিজিবির কঠোর বাধায় নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা ব‍্যর্থ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গোমস্তাপুরে বিজিবির কঠোর বাধায় নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা ব‍্যর্থ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায় দাদিকে প্রাণঘাতী হামলার ঘটনায় খুলনায় কলেজছাত্রের যাবজ্জীবন কারাদণ্ড সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, ভেতরে বিস্ফোরক তৈরির সরঞ্জামের তথ্য জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে রাস্তার ধারে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ দাগনভূঞায় ব্যবসায়ীদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময় গাইবান্ধায় নবজাতক চুরির অভিযোগে দম্পতি কারাগারে এসএসসিতে শতভাগ অকৃতকার্য হওয়ায় ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ রাজিবপুরে হাসপাতালের ওষুধ পোড়ানোর অভিযোগ: টিএইচও কে অবরুদ্ধ করে এলাকাবাসীর বিক্ষোভ ফিডে বিপাকে ঠাকুরগাঁওয়ের ৩২ খামারি: ৩০–৪০ লাখ টাকা ক্ষতি

গোমস্তাপুরে বিজিবির কঠোর বাধায় নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা ব‍্যর্থ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬
গোমস্তাপুরে বিজিবির কঠোর বাধায় নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা।

 

 

 

গোমস্তাপুরে বিজিবির কঠোর বাধায় নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা ব‍্যর্থ

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও কঠোর বাধার মুখে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

 

 

শুক্রবার (১২ জুন) মধ্যরাতে রোকনপুর সীমান্তের শূন্য রেখায় এ ঘটনা ঘটে। পুশইনের শিকার হওয়া দলটিতে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু ছিল।

পড়ুন>> ফিফা বিশ্বকাপ ২০২৬: শনিবার ১৩ জুনের ম্যাচ সূচি

 

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৩ মিনিটের দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০/এমপির কাছে ভারতের কোটালপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে নৌকাযোগে নদীপথে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সেখানে অবস্থান নিয়ে বাধা দেন। বিজিবির অনড় অবস্থানের কারণে অনুপ্রবেশের চেষ্টাকারীরা শূন্য রেখায় ভারতের ভেতরেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।

 

 

 

পরে বিজিবির কঠোর তৎপরতা ও জোরালো প্রতিবাদের মুখে রাত ২টা ৪০ মিনিটের দিকে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত-সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান। বর্তমানে তাদের সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে না। এ ঘটনায় কড়া নজরদারি ও সার্বক্ষণিক টহল অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

 

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার বন্ধ করতে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ধরনের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।

পড়ুন>> তরুণ হৃদয়ে নজরুলের দ্রোহ ও মানবতার দীপশিখা জ্বালাতে হবে —উপাচার্য ড. ইশরাফিল শাহীন 

 

 

রোকনপুর বিওপি কমান্ডার সুবেদার ওয়ালিদ হাসান জানান, মধ্যরাতে জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টা হলে কঠোর প্রতিবাদ জানানো হয়। পরে বিএসএফ তাদের ফিরিয়ে নেয়। তিনি আরও জানান, যে সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হচ্ছিল, সেখানে কোনো তারবেড়া নেই। বর্তমানে ওই সীমান্তে কড়া নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!