ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামীর বিশ্ব গড়বে: প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ২ ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণহানি নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: অস্কারজয়ী সুসান সারান্ডনসহ গ্রেপ্তার প্রায় ১০০ শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে ট্রাম্পের জাঁকজমকপূর্ণ নৈশভোজ ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ প্রকাশ কাতারে গ্রীষ্মকালীন নিয়ম অমান্য: ৩৮৮টি কর্মক্ষেত্র সাময়িকভাবে বন্ধ এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বড় অঘটন রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে আলোকচিত্রের দ্বিশতবর্ষ পূর্তি উদ্‌যাপন ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামত হচ্ছে ‘থ্রি আর’ কৌশলে: প্রধানমন্ত্রী

শিবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ রফিকুল ইসলাম (৩৩) ও তার সহযোগী রুবেল ওরফে ডলারকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার সাহাপাড়া বাজার ও সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুল এলাকায় এই পুলিশি অভিযান চালানো হয়। তথ্যটি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কোমর থেকে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে তার সহযোগী রুবেলকেও আটক করা হয়।

গ্রেফতারকৃত রফিকুল শিবগঞ্জ উপজেলার তারাপুর পণ্ডিতপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে এবং রুবেল একই এলাকার জাহাঙ্গীরের ছেলে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ২

আপডেট সময় : ০৭:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬