ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি; রাজবাড়ী আদালতে মামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি; রাজবাড়ী আদালতে মামলা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান প্রেক্ষাপট: বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি; রাজবাড়ী আদালতে মামলা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
প্রতিকী ছবি

 

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি; রাজবাড়ী আদালতে মামলা

 

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও অবমাননাকর ইসলাম বিদ্বেষী মন্তব্য করার অভিযোগে রাজবাড়ির আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দৈনিক নবযুগ নামক অনলাইন পত্রিকায় প্রকাশিত একটি ধর্ম অবমাননামূলক প্রতিবেদন প্রকাশের পর দায়ের করা হয়।

 

মামলার বাদী মোঃ ফজলুল হক জানান, পত্রিকাটির “আওয়ামী দুঃশাসনের পরের অধ্যায় কী ইসলামী উগ্র মৌলবাদ?” শীর্ষক প্রতিবেদনে ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায়কে অবমাননা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তামজিদ আহমেদ পর্যালোচনা করে আমলে নেন। মামলাটির সি.আর- ৩০৪/২০২৫

 

 

এই  মামলার আসামীরা হলেন, দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদিকা ইসরাত রশিদসহ আরও ২৭ জন ব্যক্তি, যাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ও প্রতিবেদনটি প্রকাশের অভিযোগ রয়েছে।

 

 

মামলার অন্যান্য আসামীরা হলেন; সম্পাদিকা ইসরাত রশিদ, মহিউদ্দীন মিয়া, সাদিয়া আক্তার, মুনায়েম আহমেদ, মোহাম্মাদ আব্দুল কাদের সুমেল, মোহাম্মদ শামীম আল মামুন, আব্দুল কাইয়ুম, মোঃ জাকির হোসাইন, মোঃ সাব্বির হোসাইন, জান্নাতুন নায়েম জান্নাত, বোগদাদ পিয়ারী রুবি, মিজানুর রহমান, আব্দুল জলিল মাসুম, আবু বকর সিদ্দিক, মুহাম্মাদ জাকির হোসাইন, জুবায়ের আহমেদ, আল ইমরান আহমেদ, সাদিয়া শারমিন আয়েশা, শাহরিয়ার এমডি নাফিস খান, আফরোজা খানম চৌধুরী, এমডি মাজহারুল ইসলাম, এমডি মানওয়ার হুসাইন, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, এমডি মাসুম সাজ্জাদ, এমডি মিজানুর রাহমান, এমডি নূর আলম, ফাতেহা তাসবি, এমডি রহমত আলী খন্দকার।

 

 

এদিকে, মামলার দিন আদালত প্রাঙ্গণে বিভিন্ন ইসলামপন্থী দলের নেতাকর্মীরা মিছিলসহ স্লোগান দিতে দেখা যায়। মিছিল থেকে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

 

 

রাজবাড়ী থানার পুলিশ জানিয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এমন অপরাধ শক্ত হাতে দমনের নির্দেশ রয়েছে এবং এই ধরনের অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো দৃঢ় প্রতিজ্ঞ।

 

 

এছাড়া দৈনিক নবযুগ পত্রিকার সাথে যোগাযোগের চেষ্টা করেও মামলার বিষয়ে মন্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।

 

আদালতের খোঁজ নিয়ে জানা যায়, মামলার প্রতিবেদন দাখিল সংক্রান্ত শুনানী আগামী ২৫ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!