ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু সর্বকালের সেরা ফুটবলার বিতর্ক: মেসির ওপর পেলেকে রাখলেন রোমারিও পূর্বাচলে প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড ম্যান সিটির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি স্টিভেন জেরার্ডের আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে এমটিও নিয়োগ বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু এলপিজির বাজারে নৈরাজ্য: নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম গুনছেন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার মুখে ড. মুহাম্মদ ইউনূস দিল্লির যন্তর মন্তরে ঢুকে আটক সিজেপি’র দুই মুখপাত্র

ফেসবুক প্রেমে বিয়ে: দেড় মাস পর জানা গেল নববধু ছেলে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে

নববধু সামিয়া

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেসবুক প্রেমে বিয়ে: দেড় মাস পর জানা গেল নববধু ছেলে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অভিনব প্রতারণার এক ঘটনা প্রকাশ পেয়েছে। দেড় মাস ধরে স্ত্রী পরিচয়ে সংসার করার পর জানা গেছে, নববধূ আসলে একজন পুরুষ। এতে গোটা এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামে। গ্রামের মাহমুদুল হাসান শান্ত নামের এক যুবক ফেসবুকের মাধ্যমে পরিচিত হন ‘সামিয়া’ নামের এক তরুণীর সঙ্গে। প্রেমের সম্পর্ক গড়াতে গড়াতে গত ৭ জুন ‘সামিয়া’ শান্তর বাড়িতে চলে আসেন। পরে স্থানীয় মোল্লার মাধ্যমে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে নববধূর কোনো জাতীয় পরিচয়পত্র না থাকায় বিয়ের কাবিন রেজিস্ট্রি করা হয়নি।

পড়ুন>> কুঠিরহাটে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

এরপর দেড় মাস সংসার চললেও নববধূর আচরণ শুরু থেকেই ছিল কিছুটা অস্বাভাবিক। ঘনিষ্ঠতা এড়িয়ে চলা ও শারীরিক অসুস্থতার অজুহাত দেখে শান্ত ও তার পরিবার সন্দেহে পড়ে। পরিবারের নজরদারি বাড়লে গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য-‘সামিয়া’ আসলে একজন পুরুষ। তার আসল নাম মো. শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে।

শান্ত বলেন, ‘বিয়ের পর থেকেই ওর আচরণ অদ্ভুত ছিল। কোনো ঘনিষ্ঠতা হতে চাইত না। বলত সে অসুস্থ, ডাক্তার নিষেধ করেছে। পরিচয়পত্র না থাকায় কাবিনও হয়নি।’

শান্তর মা মোছা. সোহাগী বেগম বলেন, ‘এমন অভিনয় করেছে যে, কল্পনাও করিনি-একজন ছেলে আমাদের বাড়িতে দেড় মাস বউ সেজে থাকবে! পরে বিষয়টি জানতে পেরে আমরা তাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি।’

পড়ুন>>ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

এ ঘটনা জানাজানি হতেই শনিবার সকাল থেকে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিসহ বিস্তারিত তথ্য, যার জেরে নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়।

ফোনে যোগাযোগ করা হলে শাহিনুর রহমান ওরফে ‘সামিয়া’ স্বীকার করেন, ‘শান্তর সঙ্গে যা করেছি সেটা ভুল। তবে আমার হরমোনজনিত সমস্যা আছে। নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে। জীবনসঙ্গী হিসেবে পুরুষ পছন্দ-এই কারণে সংসার করতে চেয়েছিলাম।’

এদিকে, স্থানীয়দের দাবি-এটি একটি পরিকল্পিত প্রতারণা, এই ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া উচিত। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন প্রতারণার সাহস না পায়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেসবুক প্রেমে বিয়ে: দেড় মাস পর জানা গেল নববধু ছেলে

আপডেট সময় : ১২:০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫