ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু সর্বকালের সেরা ফুটবলার বিতর্ক: মেসির ওপর পেলেকে রাখলেন রোমারিও পূর্বাচলে প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড ম্যান সিটির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি স্টিভেন জেরার্ডের আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে এমটিও নিয়োগ বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু এলপিজির বাজারে নৈরাজ্য: নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম গুনছেন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার মুখে ড. মুহাম্মদ ইউনূস দিল্লির যন্তর মন্তরে ঢুকে আটক সিজেপি’র দুই মুখপাত্র

রাজবাড়ীতে বাড়ির আঙিনায় বেরিয়ে এলো ৪৫টি বিষাক্ত সাপের বাচ্চা: আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ২৯৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে বাড়ির আঙিনায় বেরিয়ে এলো ৪৫টি বিষাক্ত সাপের বাচ্চা: আতঙ্কে এলাকাবাসী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীতে বাড়ির আঙিনায় বেরিয়ে এলো ৪৫টি বিষাক্ত সাপের বাচ্চা: আতঙ্কে এলাকাবাসী

বাড়ির আঙিনায় বেরিয়ে এলো ৪৫ সাপের বাচ্চা, আতঙ্কে এলাকাবাসী বাড়ির আঙিনায় বেরিয়ে এলো ৪৫ সাপের বাচ্চা, আতঙ্কে এলাকাবাসী রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ইউনিয়নের চর মজলিশপুরে এক কৃষকের বাড়িতে ৪৫টি গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে।তারা সাপগুলো মেরে ফেলেছেন। সোমবার দুপুরে চর মজলিশপুরের কৃষক আইজল দোকানদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সাপ আতঙ্কে রয়েছেন ওই পরিবারসহ এলাকাবাসী।

কৃষক আইজল জানান, রোববার তার ছেলে মাঠ থেকে ভুট্টাগাছ তুলে বাড়ির আঙিনায় এনে স্তূপ করে রাখেন। সোমবার দুপুরে সেই ভুট্টা ছাড়াতে একটি গাছ টান দেন তার স্ত্রী। সেসময় একটি সাপের বাচ্চা বেরিয়ে এলে লাঠি দিয়ে সেটি মেরে ফেলেন। পরে একসঙ্গে অনেকগুলো সাপের বাচ্চা বেরিয়ে এলে তারা চিৎকার করেন।

সে সময় বাড়ির অন্যান্যরা এসে সবগুলো সাপ মেরে ফেলেন। সব মিলিয়ে প্রায় ৪০ থেকে ৪৫টি গোখরা সাপের বাচ্চা ছিল। কিন্তু ওই সময় বড় কোনো সাপ তারা দেখতে পাননি। মেরে ফেলা সাপগুলো মাটিচাপা দিয়েছেন।

তিনি আরো জানান, গত কয়েকদিন ধরে তাদের এলাকার মাঠে সাপের দেখা মিলছে এবং কয়েকটা সাপ মারাও হয়েছে। এই ঘটনার পর তার পরিবারসহ স্থানীয়রা সাপের ভয়ে আছেন।

ওই এলাকার কৃষি শ্রমিক আতাহার, নান্দু, ফজলার জানান, মাঠে প্রায় প্রতিদিন সাপের দেখা মিলছে। মাঠে কাজ করার সময় আমরা দুইটি সাপ মেরে ফেলেছি।

উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা জানান, কয়েকদিন ধরে শুনছেন মজলিশপুর এলাকায় সাপ দেখা যাচ্ছে। সোমবার দুপুরে আইজল দোকানদারের বাড়ি থেকে অনেকগুলো সাপের বাচ্চা মারা হয়েছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক জানান, বর্তমানে তীব্র তাপপ্রবাহের কারণে বিভিন্ন স্থান বিশেষ করে চরাঞ্চলে সাপের উপদ্রব বেড়েছে। সবাইকে সাবধান থাকতে হবে এবং সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে আনতে হবে। হাসপাতালে এন্টিভেনম মজুত রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজবাড়ীতে বাড়ির আঙিনায় বেরিয়ে এলো ৪৫টি বিষাক্ত সাপের বাচ্চা: আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : ১০:৩৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪