ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন তেঁতুলিয়ার বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২১:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন তেঁতুলিয়ার বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শিশু ধর্ষণের চেষ্টার একটি ঘটনাকে কেন্দ্র করে নিজের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও সম্মানহানির অভিযোগ তুলেছেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে সুলতানা রাজিয়া দাবি করেন, উপজেলার টায়াগছ এলাকায় শিশু ধর্ষণের চেষ্টার ঘটনাটি ঘটেছিল যখন তিনি ব্যক্তিগত প্রয়োজনে ঢাকায় অবস্থান করছিলেন। তাঁর ছেলে অসুস্থ থাকায় তিনি তখন ঢাকায় ছিলেন। ঘটনার পরপরই ভুক্তভোগী শিশুটির বাবা তাঁকে মুঠোফোনে বিষয়টি জানিয়েছিলেন। তিনি তখন শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা এবং থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

পড়ুন>>সাড়ে তিন মাস পর ডলার কিনল বাংলাদেশ ব্যাংক, দর নির্ধারণ ১২২.৭৫ টাকা

তিনি আরও জানান, শিশুটির বাবা থানায় গেলেও কেবল একটি আবেদন জমা দিয়ে ফিরে আসেন। পরবর্তীতে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছ থেকে জানতে পারেন যে, শিশুটির পরিবার ও অভিযুক্ত পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে এবং থানায় একটি আপসনামা জমা দেওয়া হয়েছে।

সুলতানা রাজিয়ার অভিযোগ, গত ২৯ আগস্ট একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ ছড়িয়ে দেয়। এরপর আয়োজিত মানববন্ধনেও তাঁকে জড়িয়ে নানা অপবাদ দেওয়া হয়। তিনি এই পুরো বিষয়টি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান, ইউনিয়ন বিএনপি নেতা মতিকুল ইসলাম, সুলতানা রাজিয়ার দেবর আবু তাহের এবং ভাতিজা সাইদুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন তেঁতুলিয়ার বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া

আপডেট সময় : ০৫:২১:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬