হাত-পা, মুখ ও চোখ বাঁধা অবস্থায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রীকে উদ্ধার  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
হাত-পা, মুখ ও চোখ বাঁধা অবস্থায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রীকে উদ্ধার  : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাত-পা, মুখ ও চোখ বাঁধা অবস্থায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রীকে উদ্ধার 

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২ জুন, ২০২৪
প্রতিকী ছবি

হাত-পা, মুখ ও চোখ বাঁধা অবস্থায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রীকে উদ্ধার

শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের একদিন পর হাত-পা, মুখ ও চোখ বাঁধা অবস্থায় এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মে) রাতে উপজেলার সিঁধুলকুড়া কাঠের ব্রিজের ওপর থেকে কলেজছাত্রীকে উদ্ধার করা হয়।

ওই কলেজছাত্রীর অভিযোগ, প্রেমের সম্পর্ক ছিন্ন করায় প্রেমিক সিয়াম ও তার সঙ্গীরা সংঘবদ্ধ ধর্ষণ করে ব্রিজের নিচে ফেলে গেছে।

সিয়াম পেদা ডামুড্যা উপজেলার সিঁধুলকুড়া ইউনিয়নের ছোট সিঁধুলকুড়া গ্রামের বাসিন্দা। তিনি গোসাইরহাটের সরকারি শামসুর রহমান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, সিয়াম পেদার সঙ্গে সম্পর্ক ছিল ওই কলেজছাত্রীর। কিছুদিন আগে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর বৃহস্পতিবার (৩০ মে) ওই কলেজছাত্রী থেকে বাড়ি ফেরার পথে ডামুড্যার ফরাজি টেক এলাকা থেকে সিয়াম পেদা ও তার চার সঙ্গী তুলে নিয়ে পরিত্যক্ত একটি ঘরে ধর্ষণ করেন। এদিকে ওই কিশোরী বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন।

পরিবারের লোকজন তাকে কোথাও না পেয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি ডামুড্যা থানা পুলিশকে জানায়। শুক্রবার রাত ১০টার দিকে কিশোরীর বাবা জানতে পারেন ডামুড্যার সিঁধুলকুড়া কাঠের ব্রিজের ওপর হাত-পা, চোখ মুখ বাঁধা অবস্থায় এক কিশোরীকে পাওয়া গেছে। এরপর ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে শনাক্ত করেন তিনি। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগীকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, আমার মেয়ে নিখোঁজের সংবাদ থানায় জানিয়ে আমরা বাড়িতে ফিরছিলাম। এমন সময় খবর পাই এক মেয়েকে সিঁধুলকুড়া ব্রিজের ওপর হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

এরপর ওই ব্রিজে গিয়ে আমি আমার মেয়েকে চিনতে পারি। পরে পুলিশ গিয়ে আমার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য। এ ঘটনায় আমি আইনের আশ্রয় নেব।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মিতু আক্তার বলেন, ধর্ষণের শিকার এক কিশোরীকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আলামত সংগ্রহ করে ওই কিশোরীকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ডামুড্যা থানার ওসি এমারত হোসেন কালবেলাকে বলেন, হাত-পা বাঁধা অবস্থায় এক কিশোরীকে সিঁধুলকুড়া ব্রিজের ওপর থেকে উদ্ধার করা হয়েছে। কিশোরীকে ব্রিজের ওপর থেকে উদ্ধার করার আগে তার পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছিল থানায়। তবে অভিযোগটি নথিভুক্ত করার আগেই আমরা জানতে পেরেছি কিশোরীকে ব্রিজের ওপর পাওয়া গেছে।

তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ‍্য সুত্র

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!