সরিষাবাড়ীতে ১৯০০মিটার সড়ক নির্মাণ প্রকল্পের বৃক্ষরোপণ উদ্বোধন
- আপডেট সময় : ০৯:২৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে
সরিষাবাড়ীতে ১৯০০মিটার সড়ক নির্মাণ প্রকল্পের বৃক্ষরোপণ উদ্বোধন করলেন অধ্যক্ষ আব্দুর রশিদ এমপি।
জামালপুরের সরিষাবাড়ীতে শিশুয়া ব্রীজ হতে শিশুয়া-বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১৯০০মিটার সড়ক নির্মাণ প্রকল্পের বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের শিশুয়া ব্রীজ হতে শিশুয়া-বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১৯০০মিটার সড়ক নির্মাণ প্রকল্পের বৃক্ষরোপণের উদ্বোধন করেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য প্রিন্সিপাল মোঃ আব্দুর রশিদ এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন – উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. মো. হারুন অর রশিদ, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক,সরিষাবাড়ী স্পোর্টস অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এম মন্জুরুল মোর্শেদ তরফদার সোহেল, সাতপোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাতপোয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল ইসলাম,সহ অধ্যক্ষ আবদুর রশিদ এমপির, সুযোগ্য পুত্র রাজিব আল-রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























