রুহিয়ায় পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রুহিয়ায় পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি?

রুহিয়ায় পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬
রাজারহাটে ট্রেনে কাটা পড়ে কাঠমিস্ত্রির মৃত্যু

 

 

 

 

 

 

 

 

 

 

রুহিয়ায় পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় রেললাইন পার হওয়ার সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হবিজান বেগম (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার রুহিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হবিজান বেগম উপজেলার ঘনিমহেশপুর প্রধানপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীনের স্ত্রী।

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া রেলস্টেশন অতিক্রম করছিল। ঠিক সেই সময় হবিজান বেগম রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। ট্রেনটি খুব কাছাকাছি চলে আসায় তিনি নিরাপদে লাইন অতিক্রম করতে পারেননি। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার আঘাতে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই গুরুতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন।

পড়ুন>> শখের বসে পালন হচ্ছ‍ে বিষাক্ত ট্যারান্টুলা, স্নেকসহ আফ্রিকান ব্যাঙ

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর রুহিয়া রেলস্টেশন এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

 

স্থানীয়রা জানান, রেললাইন পারাপারের সময় অসতর্কতা এবং নির্ধারিত নিরাপদ পারাপার ব্যবস্থা ব্যবহার না করায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা ঝুঁকিপূর্ণ স্থানে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ পারাপারের ব্যবস্থা জোরদারের দাবি জানান।

পড়ুন>> মিটার বন্ধ থাকা সত্ত্বেও মাসে মাসে বিদ্যুৎ বিল: নাগেশ্বরীতে গ্রাহকদের অভিযোগ

 

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রেলওয়ে পুলিশের মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

 

এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে। নিহতের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!