রাণীশংকৈলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাণীশংকৈলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
রাণীশংকৈলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার

 

 

 

রাণীশংকৈলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার

 

 

রাণীশংকৈলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেজ) প্রকল্পের আওতায় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার(২ জুন)দুপুরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

 

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমের সভাপতিত্বে সেমিনারে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় ঠাকুরগাঁও সহকারী পরিচালক মোছা: সাইয়েদা সুলতানা।

 

 

প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সমাজসেবক আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান জিতেন চন্দ্র বর্মন, শরৎ চন্দ্র রায়, প্যানেল চেয়ারম্যান হেদায়েতুল্লাহ, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের কর্মকর্তা খায়রুল আলম, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম প্রমুখ।

 

 

সেমিনারে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ১০টি প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর অংশগ্রহণে জীবনমান উন্নয়ন বিষয়ক দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

পড়ুন>>চৌহালীতে ভিডাব্লিউবি’র ২১০ বস্তা চাল জব্দ: দুর্নীতির দায়ে আটক ১

 

এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা নাজমুস সাকিব। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠী প্রাচীনকাল থেকে বংশানুক্রমে গড়ে ওঠা গ্রাম বাংলার ঐহিত্যবাহী মৃৎ শিল্প, কামার, বাঁশ-বেত ও কাঁসা-পিতলের পণ্য প্রস্তুতকারক কিংবা মুচি’র মতো বেশ কিছু পেশা আমাদের চিরায়ত ঐতিহ্য।

 

 

এটি যেন কালের গর্ভে  হারিয়ে না যায়, এজন্য এদের নিয়ে ২০১৭ সাল থেকে সমাজসেবা অধিদপ্তর কাজ করছে। এসব কাজে যারা জড়িত, তাদের শিক্ষা ও জীবনযাত্রার মান সমুন্নত রাখা এবং আধুনিকতার সাথে তাল মিলিয়ে প্রতিটি শিল্পকে আকর্ষণীয় ও পরিবেশবান্ধব হিসাবে গড়ে তুলতে হবে, দেশের ঐতিহ্যপূর্ণ প্রান্তিক পেশাজীবীদের পণ্যসমূহ আধুনিক টেকসই ও গ্রহণযোগ্য করতে হবে।

 

 

তিনি আরো বলেন, আগ্রহ প্রকাশের সাথে সঠিক বাছাই,পরবর্তী প্রশিক্ষণ এবং কঠোর মনিটরিং এর মাধ্যমে এসব পেশায় জড়িতদের যথাযথ উন্নয়নকল্পে সমাজসেবা অধিদপ্তরের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন প্রধান আলোচক।

 

সেমিনারে কামার, কুমার, নাপিত, জেলে,বাঁশ ও বেতশিল্পী, জুতা প্রস্তুত ও মেরামতকারী, নকশীকাঁথা শিল্পী এবং হস্তশিল্প কারিগরসহ ১০টি প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর প্রায় অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!