ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

মোরেলগঞ্জে তাঁতীদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার অভিযোগ

মোরেলগঞ্জ (বাগের হাট) থেকে কলি আক্তার
  • আপডেট সময় : ০৪:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২৩৬ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জে তাঁতীদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোরেলগঞ্জে তাঁতীদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতার বিরুদ্ধে গ্রুপিং ও মিথ্যাচারে অভিযোগ তুলেছেন এক বিএনপি নেতা। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে নানা অভিযোগ উত্থাপন করেন।

পড়ুন>>দেশের পাবলিক ৫৫টি বিশ্ববিদ্যালয়ের ১৩টিই শেখ পরিবারের নামে

লিখিত অভিযোগে শিকদার ফরিদুল ইসলাম বলেন, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী মনিরুজ্জামান দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি ও একটি বিশেষ মহলের মিশন বাস্তবায়নের জন্য ‘ডক্টর কাজী মনির’ নামের আইডি থেকে তার(ফরিদুল ইসলামের) ও পৌর মহিলাদলের সভানেত্রী মুক্তা খানমের সাথে কথোপকথনের একটি অডিও কলের কিছু অংশ প্রচার করেছেন।

দলের একজন দায়িত্বশীল নেতা ও মোরেলগঞ্জের সন্তান হয়ে প্রকৃত সত্য যাচাই না করে কাজী মনিরুজ্জামান স্থানীয় দলীয় গ্রুপিং ধরে রাখতে ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য এহেন নিন্দাজনক কাজটি করেছেন। এতে আমার ব‍্যক্তিগত ও দলীয় ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে।

ইতোমধ্যে তার অনুসারী আরও কয়েকজনের আইডি থেকে একই বিষয়ে উদ্দেশ্যমূলকভাবে আপত্তিকর তথ্য প্রচার করা হয়েছে। যা সম্পূর্ণ বিভ্রান্তকর মানহানিকর ও দলের জন্য ক্ষতিকর।

শিকদার ফরিদুল ইসলাম আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকটাপন্ন অবস্থায় দলীয় গ্রুপিংয়ের কারণে দলের ত্যাগী নেতা, নেত্রীদের সমাজে ও রাজনৈতিক মঞ্চে হেয় প্রতিপন্ন করার লক্ষে কাজী মনিরজ্জামানসহ যারা অপপ্রচারে লিপ্ত হয়েছে তারা ভিতরে ভিতরে দলের মধ্যে চরম অশান্তি, বিশৃংখলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। শীঘ্রই এর প্রতিকারের জন্য আইনের আশ্রয় নেওয়া হবে।

সাংবাদিক সম্মেলনে বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, সোহেল রায়হান, জামাল শিকদার, মাসুম ফকির, পৌর মহিলাদল সভানেত্রী মুক্তা খানম মাহমুদা, কৃষকদল নেতা ইব্রাহিম হোসেন, ছাত্রদল নেতা জাকির হোসেন, আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে তাতী দল নেতা ডক্টর কাজী মনিরুজ্জামান বলেন, তিনি ফেসবুকে যেটা প্রচার করেছেন সেটা আরও ৩-৪ দিন আগে থেকে কয়েকজনের ফেসবুকে প্রচার হয়েছে। তা দেখে দলের স্বার্থে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে তিনি প্রচার করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোরেলগঞ্জে তাঁতীদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার অভিযোগ

আপডেট সময় : ০৪:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪