খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৭:০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার সরকারি সফরে খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে। সফরকালে তিনি মোংলা বন্দর সম্প্রসারণ প্রকল্প এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন পরিদর্শনের পাশাপাশি বেশ কিছু সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
সফরের বিস্তারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। এরপর সকাল ৯টার দিকে হেলিকপ্টারযোগে তিনি সুন্দরবনের অভিমুখে যাত্রা করবেন। সকাল ১০টা নাগাদ আকাশপথ থেকে তিনি হিরণ পয়েন্টসহ সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে তার খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের কথা রয়েছে। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌযোগে তিনি বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন।
দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে তিনি ওয়ার্ডরুমের উদ্দেশে যাত্রা করবেন এবং সেখানে মধ্যাহ্ন বিরতি নেবেন। বিকেল ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেওয়ার পর, বিকেলে তিনি মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন। বিকেল ৩টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়ে বিকেল ৫টায় তিনি ঢাকায় পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের সই করা পত্রে জানানো হয়েছে, এই সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সফরসঙ্গী হিসেবে থাকবেন। এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি এবং বিকেল ৫ টায় ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























