ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে সশস্ত্র পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনাসদস্য মধ্যপ্রাচ্য নীতিতে নিজেরাই সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: হোসেইন তাইয়েব ফ্রান্সে বিশাল বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৪৪৮ ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত জলবায়ুর হুমকিতে আশাশুনি: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিশোর শক্তি সিডিএ স্কুলের ইংরেজি মাধ্যম বন্ধের প্রতিবাদে অভিভাবকদের স্মারকলিপি সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-২ গোলে হারল পাকিস্তান পদত্যাগের পথে মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসনের পাঁচ শীর্ষ কর্মকর্তা মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল

মেডিক্যালে চান্স না পেয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৫৫৮৪ বার পড়া হয়েছে

নিয়ামুল ইসলাম নীরব

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেডিক্যালে চান্স না পেয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় হতাশ হয়ে হাই ভোল্টেজ বৈদ্যুতিক খুঁটিতে উঠে আত্মহত্যা করেছেন নিয়ামুল ইসলাম নীরব(২০) নামে এক শিক্ষার্থী—এমন অভিযোগ উঠেছে পরিবারের পক্ষ থেকে।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর লালবাগ এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বালাপাড়া এলাকায় ৩৩ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের খুঁটিতে উঠে তিনি আত্মহত্যা করেন বলে দাবি করেছেন স্বজনরা। নীরবের চাচা আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

নিহত নীরব কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকার বাসিন্দা। তার বাবা এরশাদুল হক ও মা নুরুন্নাহার বেগম—দুজনই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। দুই ভাইয়ের মধ্যে নীরব ছিলেন বড়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি রংপুরে অবস্থান করছিলেন।

পরিবারের বরাতে জানা যায়, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। রবিবার দুপুরের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধ্যার দিকে পরিবার জানতে পারে, তিনি বৈদ্যুতিক খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের সঙ্গে শরীর এলিয়ে দিয়ে আত্মহত্যা করেছেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীর দগ্ধ হয় এবং একপর্যায়ে নিচে পড়ে যান।

পড়ুন>> সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে দাউদ খান

নীরবের বাবার নম্বরে যোগাযোগ করা হলে তার চাচা আবু বকর সিদ্দিক ফোন রিসিভ করে জানান, মেডিক্যালে পড়ার সুযোগ না পাওয়ার কষ্ট থেকেই এই ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন। তিনি বলেন, “ওর বাবা-মা এখন কথা বলার মতো অবস্থায় নেই। লাশ বাড়িতে আনা হয়েছে এবং পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশরাফুল হক জানান, খবর পেয়ে তিনি নিহতের বাড়িতে গিয়েছেন। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের সবাই শোকে স্তব্ধ। সন্ধ্যায় দাফন সম্পন্ন হবে।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেডিক্যালে চান্স না পেয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫