মিথ্যা অজুহাতে এক অসহায় পরিবারের উপর হামলা ও দোকান লুটপাট। ভুক্তভোগীর থানায় অভিযোগ।
ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পার কালিনগর সুন্দরপুর নতুন ব্রিজ সংলগ্ন ২ নামম্বার ওয়ার্ড এলাকায়।
গত মঙ্গলবার রাতে একই এলাকার বাসিন্দা তাজমুল হকের পুত্র আমিরুল ইসলাম ও মনিরুল ইসলাম পুর্ব শত্রুর জেরধরে মিথ্যা অজুহাতে সুকতারা বেগমকে গালিগালাজ করে।
এসমায় সুকতারা বেগম তার প্রতিবাদ করলে আমিরুল ইসলাম ও মনিরুল ইসলাম সহ আরো ৪/৫ জন মিলে সুকতারা বেগমের ও তার দোকানের উপর হামলা চালায়।
এবিষয়ে সুকতারা বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিরুপায় হয়ে একটি অভিযোগ দাখিল করেছে।
এদিকে এলাকাবাসি জানায় আমিরুল ইসলাম মিথ্যা অজুহাতে সুকতারা বেগমের উপর হামলা চালিয়ে দোকান লুটপাট শ্লীলতাহানি কানের দূল মালা ছিড়ে রক্তাক্ত জখম করেছে।
এলাকাবাসীর দাবি তাদের অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের আমিরুল ইসলাম সহ তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।
সুন্দরপুর ইউপি চেয়ারম্যান ও ২ নং ওয়ার্ড মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবং জানান, ভূক্তভূগী পরিবারকে সদর থানা পুলিশের শরণাপন্ন হয়ে আইনি পদক্ষেপ গ্রহনে উদ্বুদ্ধ করেন।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর জাহান জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply