সংবিধান সংশোধনীতে বিরোধী দলের সহযোগিতা পাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
সংবিধান সংশোধনী বা সংস্কারের উদ্যোগে বিরোধী দলের প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই প্রতিক্রিয়া জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সরকার এমন একটি সাংবিধানিক সংশোধনী আনতে চায়, যাকে অনেকেই সংস্কার হিসেবে দেখছেন। তারা একে সংস্কার হিসেবে বিবেচনা করলেও সরকারের কোনো আপত্তি নেই। তবে বাস্তবে সংবিধান সংশোধনের এই প্রক্রিয়ায় বিরোধী দল হিসেবে তাদের পক্ষ থেকে এখনো সহযোগিতা মিলছে না।
বিরোধীদলীয় নেতার সাম্প্রতিক এক বক্তব্যের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, গতকাল বিরোধীদলীয় নেতা জানিয়েছেন তারা সরকারকে সমর্থন না করে ১৮ কোটি জনগণকে সহযোগিতা করবেন। সরকারও সেটাই চায় যে তারা যেন দেশের ১৮ কোটি মানুষের কল্যাণেই কাজ করেন। তবে বিরোধী দল হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনা ও ভুলত্রুটি ধরিয়ে দেওয়া যেমন কাম্য, তেমনি তাদের রাজপথের বক্তব্য ও সাংবিধানিক সংস্কারের ভূমিকার মধ্যে মেলবন্ধন থাকা প্রয়োজন। ১৮ কোটি জনগণকে সহযোগিতা করুন, এটাই আমরা চাই।’। কিন্তু রাস্তার বক্তব্য এবং সাংবিধানিক সংস্কারে আপনাদের যে অবদান, দুটোর মধ্যে মিল থাকতে হবে’—বলেন তিনি।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























