মিথ্যে অজুহাতে দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মিথ্যে অজুহাতে দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে

মিথ্যে অজুহাতে দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ

চাপাই নবাবগঞ্জ থেকে এস এম রুবেল
  • প্রকাশিত : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
মিথ্যে অজুহাতে দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ

মিথ্যা অজুহাতে এক অসহায় পরিবারের উপর হামলা ও দোকান লুটপাট। ভুক্তভোগীর থানায় অভিযোগ।

ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পার কালিনগর সুন্দরপুর নতুন ব্রিজ সংলগ্ন ২ নামম্বার ওয়ার্ড এলাকায়।

জানাগেছে, ঐ এলাকার বাসিন্দা সেরাজুল ইসলামের স্ত্রী সুকতারা বেগম। দীর্ঘ বছর ধরে মুদীখানা ব্যবসা চালিয়ে আসছে।

গত মঙ্গলবার রাতে একই এলাকার বাসিন্দা তাজমুল হকের পুত্র আমিরুল ইসলাম ও মনিরুল ইসলাম পুর্ব শত্রুর জেরধরে মিথ্যা অজুহাতে সুকতারা বেগমকে গালিগালাজ করে।

এসমায় সুকতারা বেগম তার প্রতিবাদ করলে আমিরুল ইসলাম ও মনিরুল ইসলাম সহ আরো ৪/৫ জন মিলে সুকতারা বেগমের ও তার দোকানের উপর হামলা চালায়।

হামলাকারীরা সুকতারা বেগমের কানের দুল মালা ছিড়ে রক্তাক্ত যখন করে,দোকানে বিক্রির টাকা সহ বেশ কিছু মালামাল লুটকরে নিয়ে যায়।

এবিষয়ে সুকতারা বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিরুপায় হয়ে একটি অভিযোগ দাখিল করেছে।

এদিকে এলাকাবাসি জানায় আমিরুল ইসলাম মিথ্যা অজুহাতে সুকতারা বেগমের উপর হামলা চালিয়ে দোকান লুটপাট শ্লীলতাহানি কানের দূল মালা ছিড়ে রক্তাক্ত জখম করেছে।

এলাকাবাসীর দাবি তাদের অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের আমিরুল ইসলাম সহ তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।

সুন্দরপুর ইউপি চেয়ারম্যান ও ২ নং ওয়ার্ড মেম্বার  ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবং জানান, ভূক্তভূগী পরিবারকে সদর থানা পুলিশের শরণাপন্ন  হয়ে আইনি পদক্ষেপ গ্রহনে উদ্বুদ্ধ করেন।

জানা গেছে, অভিযুক্তদের নামে সদর মডেল থানায় পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর জাহান জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!